Ad

যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল কিনছে জাপান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
878s7f7-770x450
Durbin News

যুক্তরাষ্টের সঙ্গে গলায় গলায় ভাবের জন্যে পরিচিত জাপান। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্টের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল কিনছে যুক্তরাষ্টের এশিয়ার মিত্র দেশটি।শুধু তাই নয় আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর বেধে দেয়া দাম লঙ্ঘন করেই রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এমন খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল।রাশিয়াকে কোণঠাসা করতে রাশিয়ার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলো। পরবর্তীতে রাশিয়ার তেলের দাম প্রতিব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার ঠিক করে দিয়েছিল ইউরোপীয় মিত্ররা।রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন, এমন সিদ্ধান্ত অনুমোদন করে। কিন্তু এর মধ্যেই এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে গেছে সংগঠনটির অন্যতম অংশীদার জাপান।দেশটি তার তেল চাহিদা পূরণ করার জন্য বেধে দেওয়া সেই দামের তেল কেনা বাদ দিয়ে, রাশিয়া থেকে বেশি দামেই তেল কেনার দিকে এগুচ্ছে।ওয়াল স্ট্রিট জার্নালের মতে, রাশিয়া থেকে বেশি দামে তেল কেনার ব্যাপারে জাপানকে সম্মতি দিয়েছে খোদ মার্কিন সরকার।ইউক্রেনকে সহায়তা করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে ভাবা হয়েছিল জাপানকে। কিন্তু ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে তেল নিলে জাপান জোরালোভাবে ইউক্রেনকে আর সমর্থন দিতে পারবে না।ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের অনেক দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাসের আমদানি কমিয়ে দিয়েছিল। উল্টোপিঠে জাপান সারা বছর রাশিয়া থেকে তার চাহিদামতো গ্যাস আমদানি করেছেন।জাপান হচ্ছে জি-সেভেনের একমাত্র সদস্য দেশ যারা ইউক্রেনে মারণাস্ত্র পাঠায়নি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনেস্কির আবেদনে সাড়া দেয়নি তারা।এদিকে মার্কিন আহ্বান উপেক্ষা করেই গত রোববার ওপেক প্লাস নতুন করে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি দেখা দেবে পাশপাশি দামও বেড়ে যাবে, তা একপ্রকার নিশ্চিত।এমন পরিস্থিতিতে রাশিয়া হতে পারে জাপানের জন্য তেল আমদানির নির্ভরযোগ্য দেশ। তাই সংকট মোকাবিলায় বেশি দামেই রাশিয়ার তেল কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে দেশটির প্রশাসন।এদিকে ওপেকের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্তেঅর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া। সাধারণত তেলের দাম বাড়লে বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো যেমন লাভ করে থাকে, তেমনি রাশিয়ার তেলের চাহিদা বাড়ে সমান হাড়ে।সারা বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহৃত হয়। ফলে তেলের উৎপাদন মাত্র ১ শতাংশ কমানো হলেও দামে বড় ধরনের প্রভাব পড়ে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম অনেকটাই বেড়ে যায়। কিন্তু বছরের শেষভাগে বিশ্ব মন্দার আশঙ্কায় তেলের দাম আবার কমতে শুরু করে। তবে ওপেকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে আবার তা বাড়তে শুরু করেছে।বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে আদতে রাশিয়ারই লাভ। ইউক্রেনে যুদ্ধ চালাতে তাদের অর্থ খরচ হচ্ছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই দেশটির অর্থনীতি অবরুদ্ধ। এ পরিস্থিতিতে তার পক্ষে যুদ্ধের ব্যয়ভার নির্বাহ করতে তেল বিক্রির অর্থের বিকল্প নেই।পশ্চিমারা রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দিলেও অনেক দেশ মস্কোর কাছ থেকে তেল-গ্যাস কিনছে। এ থেকে রাশিয়া যেন বেশি মুনাফা করতে না পারে, সে জন্য জি-৭ রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার বেঁধে দিয়েছে।জ্বালানির বাজারদর বেশি থাকলে রাশিয়ার পক্ষে দর-কষাকষির সুবিধা হয়। সে জন্য তাদের সহায়তা করতে ওপেক উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad