

ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে আবারও গ্রেপ্তার হলেন বিশ্ববিখ্যাত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লণ্ডনে প্যালেস্টাইন অ্যাকশন-এর মিছিলে সংহতি জানানোর সময় তাকে হেফাজতে নেয় লণ্ডন সিটি পুলিশ। ব্রিটিশ সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রেপ্তারের সময় ২২ বছর বয়সী গ্রেটার হাতে একটি প্ল্যাকার্ড ছিল। যাতে লেখা ছিল— ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’।
লণ্ডন সিটি পুলিশ সরাসরি গ্রেটার নাম উল্লেখ না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই তরুণী যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (প্যালেস্টাইন অ্যাকশন) সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন।
গ্রেটা থুনবার্গ এদিন 'অ্যাসপেন ইনসিওরেন্স' নামক একটি প্রতিষ্ঠানের দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিমা প্রতিষ্ঠানটি ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে সহায়তা দিয়ে আসছে।
চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার 'প্যালেস্টাইন অ্যাকশন' গ্রুপটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বা সমর্থন জানানোর কারণে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গ কেবল নৈতিক সমর্থনের অংশ হিসেবে প্ল্যাকার্ড ধরেছিলেন, কিন্তু পুলিশ তাকে কঠোর সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করেছে।
উল্লেখ্য যে, গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন গ্রেটা। এর আগেও বিভিন্ন দেশে বিক্ষোভ চলাকালে তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।