আন্তর্জাতিক
ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা “খুবই সম্মানজনক” বলে মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।
শুক্রবার পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেন, “আমরা ইরানের সন্ত্রাসী সরকারকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য উপায়ে ধ্বংস করছি। তাদের নৌবাহিনী ডুবে গেছে, বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনেকাংশ ধ্বংস হয়েছে, আর এই সরকারের নেতারা একে একে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমাদের রয়েছে অতুলনীয় সমরাস্ত্র, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময়। গত ৪৭ বছর ধরে তারা নিরপরাধ মানুষকে হত্যা করছে। এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটা অত্যন্ত সম্মানজনক।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। কোনো সমঝোতা চুক্তি ছাড়া সংলাপ শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। পরদিন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময় ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।
যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ-সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন ঘাঁটি এবং বেসামরিক স্থাপনে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এক শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত সপ্তাহ থেকে চলমান হামলায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।









