আন্তর্জাতিক
ইরানে যুদ্ধের ১২ দিনে ধ্বংস ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা: ইরনা

ছবি: সংগৃহীত
তেহরান: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১২ দিনে ইরানে অন্তত ২৪ হাজার ৫৩১টি বেসামরিক স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের তথ্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইরনা এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বড় অংশই আবাসিক ভবন। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে ১৯ হাজার ৭৭৫টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট, ৪ হাজার ৫১১টি দোকান ও বাণিজ্যিক স্থাপনা, ৬৯টি স্কুল, রেড ক্রিসেন্টের ১৬টি কেন্দ্র, উদ্ধারকাজে ব্যবহৃত ২১টি যানবাহন এবং ১৯টি অ্যাম্বুলেন্স রয়েছে।
ইরনা আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই ওই আলোচনা শেষ হয়। এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।
এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এক শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত সপ্তাহ থেকে চলমান হামলায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।









