আন্তর্জাতিক


ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ দাবি ট্রাম্পের, হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ দাবি ট্রাম্পের, হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গত দুই দিনে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

 

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব ও শত্রুতা কমিয়ে আনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

 

ট্রাম্প আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে। তবে এই সিদ্ধান্ত চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

 

এর আগে শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

 

এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কবার্তা দেয়। ইরান জানায়, তাদের ওপর হামলা হলে ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের যেসব জ্বালানি স্থাপনা মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলো লক্ষ্য করে আঘাত হানা হবে।

 

তবে ট্রাম্প আলোচনার অগ্রগতির কথা বললেও, ইরানের পক্ষ থেকে এখনো এ ধরনের কোনো আলোচনার বিষয় নিশ্চিত করা হয়নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে ইরান বারবার বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।