আন্তর্জাতিক
আন্তর্জাতিক তেলের বাজারে ১৩ শতাংশের বেশি দরপতন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৩ মার্চ) ঘোষণা দিয়েছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫ দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত থাকবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক তেলের বাজারে আকস্মিক দরপতন ঘটেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার কিছু সময়ের মধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে, যা ১৫ শতাংশের বেশি কম। ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দামও প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে, যা প্রায় ১৩.৫ শতাংশের কম।
বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি আন্তর্জাতিক তেলবাজারের মূল চালিকা শক্তি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলার হুমকি ও হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপরে চলে গিয়েছিল এবং এক পর্যায়ে ১০৬ ডলারের শীর্ষে পৌঁছেছিল।
তেলের বাজারে এই হঠাৎ দরপতন আন্তর্জাতিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি আমদানিকারক দেশগুলোতে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




