আন্তর্জাতিক
টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা-এর কাছে মঙ্গলবার ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি নেইয়াফু শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। আঘাতের পরে রাজধানী নুকু'আলোফ-এ সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, এবং ফুটেজে দেখা গেছে লোকজন ছাদ ও উঁচু স্থানে জড়ো হয়েছেন।
টোঙ্গা জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয় উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল পৃথিবীর অনেক গভীরে, তাই সুনামির কোনো আশঙ্কা নেই।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, টোঙ্গা ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত, যা পৃথিবীর অন্যতম ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল। এখানে ঘন ঘন ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: রিয়টার্স।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




