আন্তর্জাতিক
সিনেমা নয়, বাস্তবের চিফ মিনিস্টার হচ্ছেন থালাপতি বিজয়?

তামিলনাড়ুর রাজনীতিতে এক নাটকীয় মোড় এনে দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দর্শকদের মাতিয়ে রাখা এই তারকা এবার বাস্তবের রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, তাঁর নেতৃত্বাধীন দল রাজ্যে শক্ত অবস্থান তৈরি করে চিফ মিনিস্টারের দৌড়ে এগিয়ে রয়েছে।
ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসার ইতিহাস নতুন নয়। তবে সাফল্যের গল্প খুব একটা দেখা যায়নি। দক্ষিণ ভারতের রাজনীতিতে বহু জনপ্রিয় মুখ চেষ্টা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ হয়নি। ২০০৯ সালের নির্বাচনে চিরঞ্জীবি নেতৃত্বাধীন দল প্রত্যাশার তুলনায় কম আসন পায় এবং পরে তা কংগ্রেসে একীভূত হয়। পবন কল্যাণ ২০১৯ সালের নির্বাচনে অংশ নিয়ে নিজেও পরাজিত হন এবং তাঁর দলও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।
অন্যদিকে, রজনীকান্ত বহু বছর ধরে রাজনীতিতে আসার জল্পনা তৈরি করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি। কমল হাসান নিজস্ব দল গড়ে একাধিক নির্বাচনে অংশ নিলেও উল্লেখযোগ্য সাফল্য পাননি; বরং ভোটের হার কমে যাওয়ার বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি।
এই প্রেক্ষাপটে বিজয়ের রাজনৈতিক উত্থানকে ভিন্নধর্মী হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর সাফল্যের পেছনে শুধু তারকা জনপ্রিয়তা নয়, বরং তরুণ ভোটারদের সমর্থন, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং প্রচলিত দুই প্রধান রাজনৈতিক শক্তির প্রতি মানুষের এক ধরনের বিরক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি ডিএমকে এবং এআইএডিএমকে এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবারের নির্বাচনে সেই প্রচলিত সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বিজয়ের দল সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্রতিষ্ঠিত দলগুলোর দিকে।
ভোট গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চিত্র বদলাতে শুরু করে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজয়ের দল ১০৪টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। বিপরীতে, ক্ষমতাসীন ডিএমকে প্রায় ৫০টি আসনে পিছিয়ে রয়েছে।
এই ফলাফল অব্যাহত থাকলে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেখানে একের পর এক তারকা রাজনৈতিক অঙ্গনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, সেখানে বিজয়ের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবুও বর্তমান পরিস্থিতি বলছে, সিনেমার সুপারস্টার থেকে বাস্তবের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসার পথে রয়েছেন থালাপতি বিজয় যা তামিলনাড়ুর রাজনীতিতে এক ‘ব্লকবাস্টার’ অধ্যায় হিসেবেই বিবেচিত হতে পারে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।





