আন্তর্জাতিক
ক্ষমতা ছাড়বেন না মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে।”
সোমবার (৪ মে) ঘোষিত নির্বাচনের ফলাফলে ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে। বিপরীতে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এই ফলাফলের পর মঙ্গলবার (৫ মে) বিকেলে কলকাতার কালীঘাটে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন, “আমরা হারিনি, প্রায় ১০০টি আসন লুট করা হয়েছে। নির্বাচন কমিশনই এখানে ভিলেনের ভূমিকা পালন করেছে।” তিনি দাবি করেন, এবারের নির্বাচন ছিল নজিরবিহীন অনিয়ম ও সহিংসতায় ভরা।
মমতার অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে সমন্বয় করে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়েছে। “পশ্চিমবঙ্গে এ রকম ভোট আমি আগে দেখিনি,” বলেন তিনি। পাশাপাশি ভোট গণনাকেন্দ্রে দলীয় এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, “কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। কেন্দ্রীয় সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়—তাহলে গণতন্ত্র কোথায় থাকবে?”
বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা তার পাশে থাকার বার্তা দিয়েছেন বলেও জানান মমতা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব ও হেমন্ত সোরেনসহ একাধিক নেতা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
মমতা বলেন, “জোট আরও শক্তিশালী হবে। আমরা লড়াই চালিয়ে যাব এবং ঘুরে দাঁড়াব।”
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, নারী নির্যাতনের হুমকিসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে। “আমি নিজে অপমানিত বোধ করছি। যদি আমার সঙ্গে এমন হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে, তা সহজেই বোঝা যায়,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য ও শোভন দেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক ও অভিযোগের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।





