

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সার্জেন্ট পদে নিয়োগপ্রাপ্তদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদেশ পুলিশের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি প্রার্থীর মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণকাল বা শিক্ষানবিশ সময় শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন না।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে।নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি।
আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন প্রদান করা হবে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশেরঅফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।