তরুণ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘AUST Career Launch 2026’।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST)-এর School of Business এবং interEventz-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, নিয়োগদাতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অতিথি, বক্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আয়োজনজুড়ে ক্যারিয়ার সম্ভাবনা, পেশাগত যোগাযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়। এতে তরুণদের কর্মজীবনের প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

citytouch 728-X-90

জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, অনুপ্রেরণামূলক আলোচনা, নতুন সুযোগ ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনটি তরুণদের জন্য শেখা ও সম্ভাবনার সুযোগ তৈরি করেছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানান তিনি।

আয়োজনটির সার্বিক নেতৃত্ব দেন ফারজানা আক্তার মৌরি ও মুনজির প্রধান। আয়োজকদের সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

জেসিআই ঢাকা নর্থের পক্ষ থেকে AUST School of Business, interEventz, বক্তা, পার্টনার, অতিথি, রিক্রুটার, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। আয়োজকদের মতে, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।