শিক্ষকদের পেশাগত যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে এবং BePro Training and Consultancy-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘Skill Empowerment Project – 2026: English for Work’।

খুলনার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষককে বিনামূল্যে NSDA Level-2 প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।

প্রশিক্ষণে কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা, পেশাগত উপস্থাপনা, জনসমক্ষে বক্তব্য প্রদান, চাকরির সাক্ষাৎকার প্রস্তুতি এবং ব্যবহারিক ইংরেজি দক্ষতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

citytouch 728-X-90

জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্পটির প্রশিক্ষণ Recognition of Prior Learning (RPL) পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে NSDA-এর অধীনে competency assessment অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ১২ জন শিক্ষকের মধ্যে ৯ জন নির্ধারিত দক্ষতার মানদণ্ড সফলভাবে অর্জন করেন।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষকদের কর্মক্ষেত্রে ইংরেজি যোগাযোগ দক্ষতা ও পেশাগত আত্মবিশ্বাস বাড়ানো, যাতে তারা শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও কার্যকরভাবে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপন করতে পারেন।

জেসিআই ঢাকা নর্থ জানায়, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রকল্পটির সার্বিক নেতৃত্বে ছিলেন JCI Dhaka North Local Skill Development Director Suman Saha এবং Shah Arafat Rahib।