তরুণ উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসায়িক ও উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে JCI Dhaka North-এর উদ্যোগে ‘EMPOWERPRENEUR–2026’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
JCI Dhaka North, Startup Grind Khulna এবং BePro Training and Consultancy-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি ছিল NSDA অনুমোদিত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম। এতে অংশগ্রহণকারীদের Business Model Canvas, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা নেতৃত্ব বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Recognition of Prior Learning (RPL) কাঠামোর আওতায় পরিচালিত কর্মসূচির শেষে NSDA Level-4 Competency Assessment অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ১২ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন নির্ধারিত দক্ষতার মানদণ্ড সফলভাবে অর্জন করেছেন।










