তরুণ ও যুব সদস্যদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে আরও গভীর ধারণা দিতে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিআই ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ট্রেনিং-২০২৬’।

আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) সম্পর্কে সদস্যদের পরিচিতি বাড়ানো এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এতে সংগঠনের তরুণ ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নেতৃত্বের বিকাশ, সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নতুন উদ্যোগ গ্রহণ এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।

citytouch 728-X-90

প্রশিক্ষণটি পরিচালনা করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর জাফির শাফি চৌধুরী। তিনি জেসিআইয়ের লক্ষ্য, কার্যক্রম ও নেতৃত্বের সুযোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, একজন সদস্য জেসিআইয়ের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ পান। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সেই সুযোগগুলো কাজে লাগাতে উৎসাহিত করা হয়।