আন্তর্জাতিক
বিজেপির জয়কে ‘ব্যক্তিগত’ বললেন মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে টালিউড তারকাদের প্রতিক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যেই আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। তিনি এই জয়কে নিজের কাছে “খুবই ব্যক্তিগত” বলে উল্লেখ করেছেন।
৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মিমি। আরজি কর ঘটনার শুরু থেকেই তিনি সরব ছিলেন। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নামা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা—সব ক্ষেত্রেই তাকে দেখা গেছে সোচ্চার অবস্থানে।
এই অবস্থানের কারণে নানা সময় তাকে কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি অবস্থান থেকে সরে যাননি। বরং স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের চাপ বা হুমকি তাকে থামাতে পারবে না।
২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবারের নির্বাচনে জয় পাওয়ার পর মিমি সেই খবর শেয়ার করে লেখেন, এই জয় তার কাছে গভীরভাবে ব্যক্তিগত। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কোনো রাজনৈতিক সাফল্যই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।
উল্লেখ্য, মিমি চক্রবর্তী ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক এই প্রতিক্রিয়াও সেই অবস্থানেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।





