আন্তর্জাতিক
বিপুল ভোটে হারলেন শাকিবের নায়িকা

পশ্চিমবঙ্গের বরাহনগর কেন্দ্রের নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্র থেকে দেড় বছর আগে জয় পেয়ে রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন, সেই একই আসনেই এবার বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে হেরে গেলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এবার সায়ন্তিকা হেরেছেন ১৬ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে। অথচ ২০২৪ সালের উপনির্বাচনে এই সজল ঘোষকেই তিনি হারিয়েছিলেন ৮ হাজার ১৮ ভোটে। ফলে অল্প সময়ের ব্যবধানে ভোটের ফলাফলে এমন বড় পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে প্রায় পাঁচ বছর আগে রাজনীতিতে যোগ দেন সায়ন্তিকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় তিনি পরাজিত হন। এরপরও রাজনীতি থেকে সরে দাঁড়াননি; বরং দলীয় কার্যক্রমে সক্রিয় থাকেন এবং এক পর্যায়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদ পান।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বরাহনগর কেন্দ্রের তৎকালীন বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিলে আসনটি শূন্য হয়। সেই উপনির্বাচনে প্রার্থী হয়ে জয় পান সায়ন্তিকা। তবে এবারের নির্বাচনে একই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হলো তাকে।
নির্বাচনী প্রচারে সায়ন্তিকা নিজেই স্বীকার করেছিলেন, বিধায়ক হিসেবে দেড় বছরে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি ভোটারদের কাছে আগামী পাঁচ বছরে উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এলাকায় পদযাত্রা, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে সক্রিয় প্রচারণা চালিয়েছিলেন তিনি। তার পক্ষে প্রচারণায় অংশ নেন তৃণমূলের জনপ্রিয় মুখ দেবও।
তবে শেষ পর্যন্ত ‘গেরুয়া ঝড়’-এর দাপটে সেই প্রচেষ্টা সফল হয়নি। নির্বাচনের আগে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল। এক পর্যায়ে সায়ন্তিকা ও বিজেপি প্রার্থী সজল ঘোষের মধ্যে মুখোমুখি বচসা থেকে হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এখন সায়ন্তিকার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়। দল তাকে সংগঠনের কাজে আরও সক্রিয়ভাবে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, বিজেপি তাকে দলে টানার চেষ্টা করতে পারে যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ ও ‘বিদ্রোহী’ ছবিতে অভিনয় করেছেন। রাজনীতির পাশাপাশি তার এই চলচ্চিত্র পরিচিতিও তাকে বাংলাদেশসহ বৃহত্তর দর্শকের কাছে পরিচিত করে তুলেছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।





