আন্তর্জাতিক
কেন ক্ষমা চাইলেন নোরা ফাতেহি?

বলিউডের আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বিতর্কিত গান ‘সরকে চুনর’ নিয়ে অবশেষে ক্ষমা চেয়েছেন। নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগে জাতীয় মহিলা কমিশনে হাজির হয়ে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ে উপস্থিত হন নোরা ফাতেহি। সেখানে তিনি জানান, কারও অনুভূতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না এবং একজন শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
গত ১৫ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া সিনেমা ‘কেডি দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর’-এর হিন্দি সংস্করণ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, গানটির কথায় নারীদের আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে জাতীয় মহিলা কমিশনও নড়েচড়ে বসে।
এ প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, “আমি একটি বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। তাই আমি লিখিতভাবে ক্ষমা চেয়েছি।”
এর আগে নোরা দাবি করেছিলেন, তিনি কেবল গানটির কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, হিন্দি সংস্করণে তার অনুমতি ছাড়াই গানটি অভিযোজন করা হয় এবং সেই গানের কথাও তার জানা ছিল না।
বিতর্কের পর ভুল সংশোধনের উদ্যোগ হিসেবে একটি বিশেষ ঘোষণাও দিয়েছেন নোরা। তিনি জানিয়েছেন, এখন থেকে অনাথ কন্যাশিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী।
একই বিতর্কে এর আগে অভিনেতা সঞ্জয় দত্তও জাতীয় মহিলা কমিশনে হাজিরা দেন। তিনিও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং ৫০ জন আদিবাসী কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে গানটির অশালীনতা এবং শিল্পীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিতর্কের মুখে ইতোমধ্যেই ইউটিউব থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সিনেমাটির পরিচালক, গায়ক ও গীতিকারও এর আগে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি অভিনেতা রবি কিষাণ ও কঙ্গনা রানাওয়াতসহ কয়েকজন তারকা প্রকাশ্যে গানটির সমালোচনা করেছিলেন।
সূত্র: Hindustan Times
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




