আন্তর্জাতিক


তরমুজে ইঁদুর মারার বিষ, মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৭ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:০৭ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার

তরমুজে ইঁদুর মারার বিষ, মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াজনিত মৃত্যু ধারণা করা হলেও ফরেনসিক পরীক্ষায় নিহতদের শরীর এবং তারা যে তরমুজ খেয়েছিলেন, তাতে ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত ‘জিঙ্ক ফসফাইট’ নামের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতরা হলেন ৪৫ বছর বয়সী আবদুল্লাহ দোকাদিয়া, তার স্ত্রী ৩৫ বছর বয়সী নাসরিন এবং তাদের দুই মেয়ে ১৬ বছরের আয়েশা ও ১৩ বছরের জয়নাব।

 

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের নিজ বাসায় আত্মীয়দের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন আবদুল্লাহ দোকাদিয়া ও তার পরিবার। অতিথিদের জন্য খাসির পোলাও রান্না করা হয়েছিল। আত্মীয়রা চলে যাওয়ার পর রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান।

 

এর কয়েক ঘণ্টা পর ভোর ৫টার দিকে পরিবারের সবাই তীব্র বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে অল্প সময়ের ব্যবধানে চারজনই মারা যান।

 

ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকেরা নিহতদের শরীরে জিঙ্ক ফসফাইটের অস্তিত্ব পান। এটি সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। একই রাসায়নিক তাদের খাওয়া তরমুজের নমুনাতেও পাওয়া গেছে।

 

তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন, বিষাক্ত পদার্থটি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছিল, নাকি পরিকল্পিতভাবে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল।

 

প্রাথমিক ময়নাতদন্তে নিহতদের মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র ও অন্ত্রসহ কয়েকটি অভ্যন্তরীণ অঙ্গে সবুজাভ আভা দেখা যায়। চিকিৎসকদের মতে, এটি বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

এদিকে আবদুল্লাহ দোকাদিয়ার শরীরে ‘মরফিন’-এর উপস্থিতিও শনাক্ত হয়েছে। মরফিন এক ধরনের শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যা সাধারণত চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে ব্যবহার করা হয়। এই ওষুধ তার শরীরে কীভাবে এসেছে, তা নিয়েও তদন্ত চলছে।

 

ঘটনার পর পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। ওই রাতে নৈশভোজে অংশ নেওয়া অতিথিদের জবানবন্দিও নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, অতিথিরা কেবল পোলাও খেয়েছিলেন, তরমুজ খাননি। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং বিষাক্ত পদার্থ তরমুজে কীভাবে এলো, তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত

ভারতমৃত্যুঅভিযান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।