আন্তর্জাতিক
ইরানের সঙ্গে কারিগরি আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ । ফাইল ছবি।
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য এই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যেতে পারেন। তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।
এদিকে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লেবাননে চলমান সংঘাত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টাকে জটিল করে তুলেছিল। তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সংঘাত বন্ধের বিষয়টিকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর প্রকাশের পরই স্টিভ উইটকফের সুইজারল্যান্ড সফরের বিষয়টি সামনে আসে। এতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের পথ আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনার উদ্দেশ্যে সুইজারল্যান্ড সফর করছেন উইটকফ।
এর আগে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন না। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আলোচনা আয়োজন ও বাস্তবায়নের প্রক্রিয়া জটিল এবং বিভিন্ন কূটনৈতিক সমন্বয়ের ওপর নির্ভরশীল।
হোয়াইট হাউস আরও জানায়, যুদ্ধ বন্ধসংক্রান্ত চুক্তির পরবর্তী ধাপ নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা সত্ত্বেও দ্রুত আলোচনায় বসার বিষয়ে আশাবাদী ওয়াশিংটন।
অন্যদিকে, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




