চাকরির খবর


কর্মী নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার

কর্মী নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৪টি ক্যাটাগরির শূন্য পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

 

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (সাঁতার) – ২টি।


শিক্ষাগত যোগ্যতা: শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশনে পেশাদার ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী ও সাঁতার প্রশিক্ষণে অভিজ্ঞ হতে হবে।
বেতন: ২০,০৩০ টাকা।

পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী – ১টি।


শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
বেতন: ১৮,১২০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সাঁতার সহকারী – ২টি।


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। সাঁতারে অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ১৮,১২০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সুইমিংপুল ক্লিনার – ২টি।


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। ক্লিনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সুইমিংপুলের পানি বিশুদ্ধকরণ ও কেমিক্যাল মিশ্রণ বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


বেতন: ১৬,৬২০ টাকা।

 

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা ও বৈবাহিক অবস্থা উল্লেখ করতে হবে।

 

সরাসরি সাক্ষাৎকার

তারিখ: ১ ও ২ এপ্রিল ২০২৬
সময়: সকাল ১০টা

সূত্র: বিজ্ঞপ্তি


সম্পর্কিত

চাকরির খবরবেসরকারি চাকরি

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।