Ad

বেনারশী পল্লীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের বাধা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vokta durbin 2
Durbin News

ঈদুল ফিতরকে ঘিরে কেনাকাটায় নানা অনিয়ম ধরতে মিরপুর বেনারশী পল্লীতে বিশেষ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদ প্রদান না করাসহ নানা অনিয়মে এক দোকানকে লাখ টাকা জরিমানা করা হলে মালিক সমিতি ও স্থানীয়রা সেই দোকানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা অভিযানে বাধা দেয়।

শনিবার (১৬ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতেই বেনারশী পল্লীর মিতু কাতান শাড়ি ঘরে গিয়ে ম্যানেজারকে না পাওয়ায় আপাতত দোকানটি বন্ধ রাখা হয়। ম্যানেজার এলে এই দোকানে যাচাই বাছাই করবে অধিদপ্তর।

এরপর তাওছিফ বেনারশী ফ্যাশনে যান অভিযানরতরা। সেখানে শাড়িসহ বিভিন্ন পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদ প্রদান না করা এবং সর্বোচ্চ বিক্রয় মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ জরিমানার পর মালিক সমিতির নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে অভিযানরতদের ঘিরে ধরে। তারা অভিযানে থাকা সাংবাদিকদের ক্যামেরা জোরপূর্বক বন্ধ করার চেষ্টা করেন এবং চিৎকার চেচামেচি করতে থাকেন।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, বেনারশী পল্লীর মালিক সমিতি আছে, ভোক্তা অধিকার অধিদপ্তর তাদের সঙ্গে কথা না বলে এখানে অভিযান পরিচালনা করতে পারে না। এছাড়া করোনার কারণে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে, তার ওপর ঈদের আগে এমন অভিযানে ব্যবসায়ীরা আরো ক্ষতির মুখোমুখি হতে পারেন।

এ সময় মালিক সমিতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ সংশ্লিষ্টরা। আলোচনা শেষে ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে জরিমানা কমিয়ে দুই দোকানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা করা হয়।

এ প্রসঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতি বছর ঈদের সময় ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এবং স্বার্থ রক্ষায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। ঈদে ভোক্তারা যাতে সুষ্ঠুভাবে কেনাকাটা করতে পারে তাই আজকে আমরা মিরপুর বেনারশী পল্লীতে অভিযান চালাই। এখানে দুটি প্রতিষ্ঠানে আমরা ঢুকে দেখেছি, শাড়ির মধ্যে তারা একটি কোড দিয়ে রেখেছেন, যার প্রেক্ষিতে তারা শাড়িটি কত টাকা দিয়ে কিনেছেন সেটা আমরা বালাম বইতে সঠিক পেয়েছি। কিন্তু শাড়িটা কত করে বিক্রি করছেন সেটা আমরা পাইনি। তাই আমরা বিক্রি রশিদ (পাকা রশিদ) দেখাতে বলেছি, কিন্তু তারা সেটাও দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, আমরা সবসময় ব্যবসায়ীদের বলি, আপনারা অবশ্যই ক্রেতাদের পাকা রশিদ দিবেন। সেই রশিদের মূল কপিটা ক্রেতা নিয়ে যাবেন এবং কার্বন কপিটা দোকানে থাকবে। তাহলে সরকারি যেকোনো সংস্থা এলে আপনারা দেখাতে পারবেন। কিন্তু আজকে এই মার্কেটে এসে আমরা দেখেছি, এখানে পাকা রশিদ ছাড়াই কেনা-বেচা চলছে। যা চলতে পারে না। পাকা রশিদ ব্যবসার ক্ষেত্রে একটি আবশ্যিক বিষয়। পাকা রশিদ ছাড়া বেচা-বিক্রি করে আইনের ব্যত্যয় করায় আজকে আমরা দুটি প্রতিষ্ঠানকে ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছি।

মনজুর শাহরিয়ার বলেন, আমরা সকল ব্যবসায়ীকে বলছি, সরকার কিন্তু কাউকে ধরা-ধরির জন্য নয়। করোনায় আপনারা যে দুঃসময় পার করেছেন, নিজের পকেট থেকে দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিয়েছেন এই বিষয়গুলো আমলে নিয়েই আমরা কাজ করছি। আমরা আর্থিক দণ্ড দেওয়ার জন্য আসিনি। আমরা আসি উন্নয়নটা যেন হয় সেজন্য। আমরা আজকে অনুরোধের প্রেক্ষিতে মাত্র দুটি দোকানে অর্থদণ্ড করলেও বেনারশী পল্লী দোকান মালিক সমিতি থেকে স্পষ্টভাবে বলে দিতে হবে সবাই যেনো পাকা রশিদ ব্যবহার করে। এছাড়া এই সপ্তাহে আমরা আমাদের অফিসে দোকান মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক করবো। আমরা চাই আমাদের ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আইন ঠিকমতো পালন হচ্ছে কিনা সেটি ব্যবসায়ীসহ সকলকে দেখতে হবে। আমরা যদি আইনের মধ্যে না থাকি আইন জাহিলিয়তের মতো হয়ে যাবে, অন্ধকার যুগের মতো। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নে ব্যবসায়ীরাও সাড়া দিয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, তারা ব্যবসায়ীদের জানিয়ে দিবেন। আমরাও আমাদের লিফলেটগুলো পাঠাবো। প্রয়োজনে আমরা সকল ব্যবসায়ীকে নিয়ে এখানে ছোট আঙ্গিকে মিটিং করবো। পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করবো। কিন্তু কোনোভাবেই আইনের ব্যত্যয় করে ব্যবসা করা যাবে না।

বেনারশী পল্লী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দিয়া শাড়ির স্বত্বাধিকারী আবুল কাশেম দূরবীন নিউজকেবলেন, আমরা যেহেতু এই দেশে থাকি, সরকারের সব আইন আমাদের মানতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে না। সরকারের যতটুকু রাজস্ব তা আমরা পুরোপুরি পরিশোধ করি। কিন্তু আমরা পাকা রশিদ রাখার বিষয়ে জানতাম না। এখন ওনারা (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) আমাদের জানিয়ে দিয়ে যাক, কী কী নিয়ম মানতে হবে। তারপর আমরা যদি সেসব নিয়ম না মানি, তাহলে আমরা যেকোনো শাস্তি মাথা পেতে নেব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad