Ad

সাগর–রুনি হত্যার ১৪ বছর: অন্তর্বর্তী সরকার কোনো কাজই করেনি

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
Copy of durbin news - WB (6).webp
Durbin News

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। আজ সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। দীর্ঘ এই সময়ে সরকার বদলেছে, তদন্ত সংস্থা বদলেছে, কিন্তু মূল প্রশ্নটি রয়ে গেছে সাগর-রুনিকে কারা হত্যা করেছিল?

আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মধ্যে আশা জেগেছিল, বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য এবার উদ্‌ঘাটিত হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। ছেলে ও পুত্রবধূর হত্যার বিচার না পাওয়ার বেদনা নিয়ে ১৪ বছর পরও অপেক্ষায় আছেন সাগর সরওয়ারের মা সালেহা মনির।

প্রথম আলোকে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সাগর-রুনি নিয়ে কোনো কাজই করেনি। ওনাদের প্রতি অনেক আশা করেছিলাম। কিন্তু ১৭ মাস পরও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। আমি আশাহত। আর কিছুই হবে না। ওনারা লিখে যাবেন, আর আমি শুধু তারিখ গুনব।

হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। পরদিন ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলম মামলা করেন। প্রথমে শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিন দিন পর মামলাটি হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশে (ডিবি)। পরে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার দেওয়া হয় র‌্যাবকে। কিন্তু ১২ বছরেও র‌্যাব তদন্ত শেষ করতে পারেনি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর উচ্চ আদালত র‌্যাবকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। চার সদস্যের ওই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয় পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মুস্তফা কামালকে। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হলেও পিবিআই তিন দফায় সময় নিয়েছে। সর্বশেষ গত বছরের ২৩ অক্টোবর আরও ছয় মাস সময় চাওয়া হয়। আগামী এপ্রিলে সেই সময়সীমা শেষ হবে।

হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারও তদন্তে ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’র কথা বলেছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হত্যার রহস্য উদ্‌ঘাটনের নির্দিষ্ট তারিখও ঘোষণা করেন। কিন্তু তদন্ত এগোয়নি।

অন্তর্বর্তী সরকারের সময়ে গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। এরপর এক বছর দুই মাসে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ১২ বার। সব মিলিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এখন পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে।

সর্বশেষ ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সেদিনও প্রতিবেদন দিতে পারেনি পিবিআই। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ১ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন এবং তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে তানভীর রহমানসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে বলা হয়েছে, তাঁদের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অগ্রগতি নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না।’

এই মামলায় এখন পর্যন্ত আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তানভীর রহমান জামিনে আছেন, পলাশ রুদ্র পাল জামিন নিয়ে পলাতক, অন্যরা কারাগারে রয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মধ্যেও শেষ আশাটুকু ধরে আছেন সালেহা মনির। তিনি বলেন, ‘পিবিআই পারে না এমন কিছু নেই। অনেক ক্লুলেস ঘটনাও ওনারা বের করে আনেন। কিন্তু কোনো সরকার বিচার করবে বলে মনে হয় না। তবু মৃত্যুর আগপর্যন্ত আশা ছাড়ব না। মৃত্যুর আগে যেন বিচার দেখে যেতে পারি, এটাই আমার চাওয়া।’

মামলার বাদী ও মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান বলেন, ‘৫ আগস্টের পর মনে হয়েছিল, অন্তর্বর্তী সরকার অন্তত সত্যটা উদ্‌ঘাটন করবে। কিন্তু দেড় বছরে ন্যূনতম অগ্রগতি না হওয়া খুবই দুঃখজনক। এখন শেষ আশাটুকুও ফুরিয়ে যাচ্ছে।’

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, তদন্তে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। তদন্তকারী কর্মকর্তার দ্রুত প্রতিবেদন দেওয়া উচিত। প্রতিবেদন এলেই রাষ্ট্রপক্ষ মামলাটির বিচার দ্রুত শেষ করতে প্রস্তুত।

১৪ বছর পেরিয়ে গেছে। তবু উত্তর মেলেনি কারা হত্যা করেছিল সাগর ও রুনিকে। বিচার কি আদৌ হবে, নাকি শুধু তারিখ গোনাই হয়ে থাকবে—সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad