র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী থানার ধর্ষণ মামলার আসামি আব্দুল ওহাব (৬০) এবং মানবপাচার মামলার আসামি জুয়েল (৪০)। উভয়েই শেরপুর জেলার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল ওহাবকে চট্টগ্রামের খুলশী এলাকার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১১ এপ্রিল স্বামী বাইরে থাকাকালে বাড়িতে একা থাকা এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

citytouch 728-X-90

অন্যদিকে, মানবপাচার মামলার আসামি জুয়েলকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী যুবককে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পর তাকে কম্বোডিয়ায় পাচার করা হয়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়। এর আগে একই মামলায় আরেক আসামিকেও গ্রেফতার করা হয়েছিল।

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে