বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মো. আসাদুজ্জামান। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। পরে এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদের বিশেষ কমিটির কাছে পাঠানো হয়।

তিনি বলেন, বিশেষ কমিটি যাচাই-বাছাই শেষে গত ২ এপ্রিল সংসদে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

citytouch 728-X-90

উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে ৯৭টি হুবহু আইনে পরিণত হয়েছে বলে জানান তিনি। এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনীসহ আইনে রূপান্তরিত হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিত ও হেফাজতে রাখা হয়েছে। অবশিষ্ট ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আইনমন্ত্রী উল্লেখ করেন, “বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আইনগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও যুগোপযোগী করতে চায়। জনগণের যেকোনো যৌক্তিক দাবি আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায়।”