

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, মামলার বিষয়বস্তু, প্রযোজ্য আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের নিজস্ব বিবেক এসব বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়। তাই এআই দিয়ে রায় লেখা অনুচিত।
প্রধান বিচারপতি আরও বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি কার্যকর আইনগত কাঠামো প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার যেন মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এআই ব্যবহারে শুধু প্রযুক্তিগত অবকাঠামো নয়, প্রশিক্ষণ ও দক্ষতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের দেওয়া তথ্য ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
বয়স যে ক্রিকেটে সাফল্যের পথে বাধা নয়, সেটিই যেন আবারও প্রমাণ করলেন আইল অব ম্যানের স্পিনার জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই অফস্পিনার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করেছে সরকার। এসব অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।