আইন আদালত


নায়ক সোহেলকে খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আশিষকে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২২, ০৪:০৭ অপরাহ্ন, রবিবার

নায়ক সোহেলকে খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আশিষকে

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রোববার (১৭ এপ্রিল) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি এই মামলায় তার জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।


রোববার (১৭ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। এর আগে তাকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তারের আদেশ দেন আদালত।


এদিন আদালতে আশিষ রায়ের পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী নজিবউল্যাহ হিরু।


অন্যদিকে সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আজ রোববার (১৭ এপ্রিল) দিন ধার্য ছিল। তাই আশিষ রায় চৌধুরীকে আজ আদালতে হাজির করার জন্য গত ১১ এপ্রিল কারা কর্তৃপক্ষকে আদেশ দেন বিচারক। কিন্তু আজ জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।


গত ৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুইটি আইফোন ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারের পর গত ৬ এপ্রিল রাতে আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম। 


এই মামলায় পরদিন ঢাকার মুখ্য হাকিম আদালতে আশিষকে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তারা। পরে আবেদনের প্রেক্ষিতে তাকে এই মমামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক সৈয়দ মোস্তফা রেজা নুর।


প্রায় দুই যুগ আগে রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। এই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়। 


এই মামলায় ১৯৯৯ সালের ৩০ জুলাই নয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবুল কাশেম ব্যাপারী। পরে ২০০১ সালের ৩০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এর দুই বছর পর মামলাটি বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে এক আসামির হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সাল থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এর ফলে ফের এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।


মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আদনান সিদ্দিকী, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।