Ad

ঈদকে টার্গেট করে ছড়িয়ে পড়ছে জাল নোট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fake note
Durbin News

আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে বাজারে জাল টাকার নোট ছড়িয়ে দিচ্ছে সক্রিয় সিন্ডিকেট। সম্প্রতি জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দলনেতা তাইজুল ইসলাম লিটনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, রাজধানীর বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা খুবই সহজ। এজন্য জাল নোট তৈরির কারবারিরা ঢাকা শহরকে খুবই নিরাপদ মনে করে থাকে। প্রথমে কয়েক মাসের জন্য বাসা ভাড়া নেয়। তারপর তাদের টার্গেট পূর্ণ হলে তারা নিজ নিজ এলাকায় ফিরে যায়। তবে ঢাকায় তৈরিকৃত জাল টাকার নোট সীমান্ত এলাকার বাজারগুলোতে ছড়িয়ে দেওয়া হয়।

সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকা থেকে দলনেতা তাইজুল ইসলাম লিটনসহ চার জনকে গ্রেফতার করে। অন্য তিন জন হলেন- জাহাঙ্গীর আলম, আলী হায়দার ও মহসিন ইসলাম মিয়া।

গ্রেফতারদের মধ্যে লিটনের বাড়ি চাঁদপুর, জাহাঙ্গীর আলমের বাড়ি নওগাঁ এবং আলী হায়দার ও মহসিন মিয়ার বাড়ি বরিশালে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও বেশ কিছু জাল রুপিও উদ্ধার করা হয়েছে। জাল টাকা ও রুপি তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, বিভিন্ন কালারের কালি, স্ক্রিন ফ্রেইম, বিশেষ ধরনের কাগজ, কেমিক্যাল, স্ক্যানার মেশিন, কাটার, স্কেল ইত্যাদি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, জাল নোট তৈরিতে যা যা লাগে যেমন: কাগজ, সুতা, রং, কেমিক্যাল, জল ছাপের প্রিন্টার—সবই তাদের কাছে আছে। জল ছাপ দিয়ে কীভাবে নোট তৈরি করতে হয় তা তাদের জানা। বিশেষ ধরনের কাগজ কিনে জোড়া লাগানো, একটি কাগজে বঙ্গবন্ধু বা মহাত্মা গান্ধীর ছবি স্ক্রিন প্রিন্টিং বা জলছাপ দেওয়ায় বিশেষ পারদর্শী তারা।

তিনি আরও বলেন, লিটন বাহিনী জাল টাকা তৈরি করার পরে ১২ হাজার-১৫ হাজার টাকায় বিক্রি করে। জাহাঙ্গীর এবং মহসিন মূলত লিটনের কাছ থেকে জাল টাকা ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায় কিনে সচরাচর ৩ থেকে ৫ হাজার টাকা লাভে বিক্রি করে। জাহাঙ্গীর নওগাঁ, নাটোর, বগুড়াসহ দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অনেকগুলো ডিলারের মাধ্যমে এসব জাল নোট বিক্রি করে থাকে।

জিজ্ঞাসাবাদে লিটন জানায়, শহরের ব্যস্ততম এলাকায় রেস্টুরেন্ট প্রসাধনী, পরিধেয় বস্ত্র ইত্যাদি ক্রয়-বিক্রয়ের সময় ভালো টাকার ভেতরে জাল টাকা ঢুকিয়ে দেয় তারা।

লিটন আরও জানায়, ১২ বছর ধরে এই কাজের সঙ্গে সে জড়িত। কামরুজ্জামান নামে এক ব্যক্তি নীলক্ষেতে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার সময় পাসপোর্ট এডিটিংয়ের কাজ দিয়েছিল তাকে। সে কাজটি সঠিকভাবে করতে পারার পরে ওই ব্যক্তি তাকে জাল নোট তৈরির কাজের অফার দেয়। সেই থেকে জাল নোট তৈরির সঙ্গে জড়িয়ে পড়ে।

এক লাখ টাকার জাল নোট তৈরি করতে খরচ কত এমন প্রশ্নের জবাবে লিটন জানায়, এক লাখ টাকার জাল নোট তৈরি করতে মাত্র ৩ হাজার টাকা খরচ হয় তাদের। তবে ১০ থেকে ১২ হাজার টাকা তা বিক্রি করেন তারা। বিভিন্ন হাত ঘুরে এসব জাল টাকা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় জাল নোট ছড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছু ডিলার রয়েছে বলে জানায় লিটন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad