Ad

তেঁতুলতলা মাঠ নিয়ে ডিএমপির ব্যাখ্যা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tetul tola math
Durbin News

জনস্বার্থে কলাবাগান থানার জন্য তেঁতুলতলা মাঠের জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় ডিএমপি। পাশাপাশি থানা নির্মাণের জন্য তেঁতুলতলা মাঠ অধিগ্রহণের বিষয়ে ব্যাখ্যাও দিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জনস্বার্থে দেশের সকল প্রচলিত আইন মেনেই কলাবাগান থানার জন্য জমিটি বরাদ্দ দিয়েছে। এক্ষেত্রে ডিএমপি কোন ব্যক্তি বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না। বিকল্প খেলার মাঠের বিষয়টি ডিএমপির এখতিয়ারভুক্ত নয়।

এতে আরও বলা হয়, প্রস্তাবিত থানার জায়গা তেঁতুলতলা মাঠ থেকে কিছু দূরে কলাবাগান মাঠ রয়েছে। সেখানে বাচ্চাদের খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে।

তেঁতুলতলা মাঠের জমি অধিগ্রহণের প্রক্রিয়া নিয়ে ডিএমপি জানায়, কলাবাগান থানার জন্য ০.২০ একর জমিটি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি প্রয়োজনে ও জনস্বার্থে এই জমি অধিগ্রহণ ও অনুমোদনে কোনো আপত্তি জানায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এলাকাবাসীর নিরাপত্তার সুবিধার্থে তেঁতুলতলা মাঠে স্থায়ীভাবে কলাবাগান থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার জেলা প্রশাসক এই মাঠে থানা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে জমি অধিগ্রহণের জন্য সুপারিশ করে ভূমি মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দেয়। এমনকি সরকারের কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতেও কলাবাগান থানার জন্য ০.২০ একর জমি অধিগ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডিএমপি জানায়, জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ ২৭ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ৭১০/৯২ টাকা ডিএমপি কমিশনারের কাছে প্রাক্কলন প্রেরণ করেন জেলা প্রশাসক। যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যয় মঞ্জুরী পাওয়া যায়। পরে জেলা প্রশাসকের কাছে প্রাক্কলিত টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়।

বাহিনীটি তাদের ব্যাখ্যায় আরও জানায়, গত ৩১ জানুয়ারি ডিএমপিকে সরেজমিনে তেঁতুলতলা মাঠের জমি দখলভার হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। গত ১৭ ফেব্রুয়ারি জমি অধিগ্রহণ ও দখল হস্তান্তর বিষয়ে বাংলাদেশ গেজেটের ৬ষ্ঠ খন্ডে প্রকাশিত হয়। পরে ২৭ মার্চ জমির নামজারী ও জমাভাগকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

গত রোববার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না নামে এক নারী ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে পুলিশ। তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সৈয়দা রত্না সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন, এ সময় তাকে আটক করা হয়।

লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। রাত সাড়ে ১১টার দিকে রত্না ও তার ছেলের মুক্তির দাবিতে কলাবাগান থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা, মানবাধিকারকর্মী ও উদীচীর নেতাকর্মীরা। পরে রাত ১২টার দিকে সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ সাদেকিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

কলাবাগানের স্থানীয় বাসিন্দারা জানান, তেঁতুলতলা মাঠের এক বিঘা জমি একজন বিহারির মালিকানায় ছিল। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর তিনি আর দেশে ফেরেননি। সেই জায়গাটিতে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত। সরকারি খাসজমি হিসেবে নথিভুক্ত হওয়ায় এই ফাঁকা জায়গাটিতে থানা করতে বরাদ্দ দিয়েছে সরকার। এরপর থেকেই স্থানীয়দের কাছ থেকে এই জায়গাটি খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি উঠে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad