Ad

ঈদকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rab
Durbin News

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঈদের আগে ও পরে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন, নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, সিসিটিভি ক্যামেরা মনিটরিং এবং ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি।

রোববার (১ মে) জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ঈদের সময় দেশজুড়ে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোত প্রচুর বেচা-কেনা, আর্থিক লেনদেন ও জনসমাগম হয়। এক শ্রেনির অসাধুচক্র দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজালযুক্ত খাবার বিক্রির চেষ্টা করে। ঘরে ফেরা মানুষের কারনে সড়ক, রেল ও নৌ-পথে প্রচুর যাত্রী সমাগম হয়। ঈদের দিন ঈদগাহ ও মসজিদগুলোতে প্রচুর মুসল্লীরা জমায়েত হয়। ঈদের সময় অধিকাংশ মানুষ বাড়ি চলে যাওয়ায় ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। এ সময় ছিনতাই, চুরি ও ডাকাতির মাত্রা বৃদ্ধিসহ অপরাধমূলক কর্মকান্ডের শঙ্কা থাকে। তাই ঈদুল ফিতরকে কেন্দ্র করে অন্যান্য বছরের মতো এবারও দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব।

তিনি আরো বলেন, ঈদে যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়া ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে। যে কোন ধরনের নাশকতা অথবা হামলা মোকাবেলায় র‌্যাবের স্পেশাল ফোর্স-এর কমান্ডো টীম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পাশাপাশি র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

র‍্যাব ডিজি আরো বলেন, ঈদের সময় নিরাপত্তার অংশ হিসেবে দেশব্যাপী র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজার্ভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হবে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে অস্থায়ী ক্যাম্প স্থাপননকরা হয়েছে। এছাড়া যাত্রাপথের বিভিন্ন জায়গায় অস্থায়ী চেকপোস্টও স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, সড়ক ও নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন করাসহ যাত্রীদের হয়রানিমূলক কর্মকান্ড রোধে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সহায়তায় র্যাব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই বাস, পিকআপ, লেগুনা ইত্যাদি যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করা হচ্ছে। কোথাও এর ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো বলেন, অজ্ঞান পার্টি, মলমপার্টি বা ছিনতাইকারীদের অপতৎপরতা রোধে বাসস্ট্যান্ড, রেলস্টশন, লঞ্চ ঘাট ও সম্ভাব্য অন্যান্য এলাকায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বাসষ্ট্যান্ড, রেলষ্টেশন ও লঞ্চ ঘাট বা আশপাশের স্থানসমূহে টিকেট কালোবাজারি প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সড়ক ও নৌ পথে লঞ্চ চালকেরা যেন প্রতিযোগিতামূলক ভাবে লঞ্চ চালনা না করে সেজন্য বাস ও লঞ্চ মালিক এবং চালকদের সতর্কীকরণ ও সচেতন করার ব্যবস্থা করা হয়েছে। ফিটনেস বিহীন লঞ্চ যেন চলাচল না করতে পারে সেজন্য চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানা ও শপিংমল ইত্যাদি স্থানে সাধারণ জনগণ যাতে কোন ধরণের হয়রানি অথবা সন্ত্রাসী কার্যক্রমের শিকার না হয় সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদগাহে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে। জাতীয় ঈদগাহে পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল দল থাকবে। পাশাপাশি র‌্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে।

তিনি আরো বলেন, রাজধানীসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী (ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর) জেলাগুলোয় গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিয়ে যাতে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি না হয় সেই বিষয়ে সহযোগীতা ও নজরদারি অব্যাহত রয়েছে।

র্যাব ডিজি আরো বলেন, সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায় ও প্রবেশদ্বারে চেকপোষ্ট স্থাপন করা হবে। র্যাবের ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করবে। পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভুত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে।

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য নেই জানিয়ে তিনি আরো বলেন, তারপরও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে যে কোন ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদকে কেন্দ্র করে যেকোন ধরণের গুজববা উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‌্যাবের সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। মহিলাদের উত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোন ধরণের হেনস্থার স্বীকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাবকে জানাবেন। আমরা কঠোরভাবে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করবে জানিয়ে তিনি বলেন, র‌্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নাম্বার ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad