Ad

৩৫ হাজার টাকার চাকরি ছেড়ে পেশাদার ছিনতাইকারী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG-20220502-WA0008
Durbin News

রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। নাম আশরাফুল ইসলাম। একটি টেক্সটাইল কোম্পানিতে ৩৫ হাজার টাকার চাকরি ছেড়ে ছিনতাই পেশায় জড়ান তিনি।

সোমবার (২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- লেলিন শেখ, জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম ওরফে শাওন। রোববার (১ মে) রাজধানীর মগবাজার ও মোহাম্মদপুরের পশ্চিম কাঁটাসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও চার হাজার পিস ইয়াবা। পাশাপাশি উদ্ধার করা হয় ছিনতাইকৃত ৩৪ লাখ টাকা।

এ কে এম হাফিজ আক্তার জানান, গত বছরের ১৪ ডিসেম্বর মিরপুর বাংলা স্কুলের সামনে এবং গত ১৪ মার্চ মিরপুর ১০ নম্বর সংলগ্ন ইনডোর স্টেডিয়ামের সামনে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটিতে ১১ লাখ টাকা এবং অপরটিতে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। দুটি ঘটনায়ই ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পেছন থেকে এসে টাকার ব্যাগ টান মেরে নিয়ে যায়।

এই দুটি ঘটনায় পল্লবী থানায় পৃথক মামলা হলে ছায়া তদন্তে নামে ডিবির গুলশান বিভাগের একাধিক দল। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তারকৃত চারজনকে শনাক্ত করেন ডিবি কর্মকর্তারা। পরে প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির প্রধান জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মূলত মিরপুর, পল্লবী, বনানী, গুলশান, ধানমণ্ডি, তেজগাঁও ও আগারগাঁও এলাকায় ছিনতাই করত। গ্রেপ্তার লেলিন শেখ ও শাওনের বিরুদ্ধে শাহবাগ, মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর, মোহাম্মদপুর ও পল্লবী থানায় ছিনতাইয়ের একাধিক মামলাও রয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে পেশাদার ছিনতাইকারী:

গ্রেপ্তার আশরাফুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, আশরাফুল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা শেষে তিনি একটি কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনে চাকরি নেন। ওই কোম্পানিতে চাকরিরত অবস্থায় তার সঙ্গে পরিচয় হয় লেলিন শেখের। তিনি তখন ওই কোম্পানির মিনি ট্রাক চালানোর পাশাপাশি ছিনতাই করতেন। পরে বেশি অর্থ আয়ের লোভে ২০১৯ সালে চাকরি ছেড়ে লেলিনের সঙ্গে ছিনতাই পেশায় জড়ান আশরাফুল। ছিনতাইয়ের অর্থ দিয়ে তারা মাদক সেবন ও ফূর্তি করত।

পাইলট ও ঈগলের সমন্বয়ে ছিনতাই:

ডিবির প্রধান জানান, এই ছিনতাই চক্রের সদস্যরা দুইজন করে দামি মোটরসাইকেলে ঘুরে ঘুরে রিকশা আরোহীদের টার্গেট করত। চালককে বলা হতো পাইলট এবং পেছনে বসে থাকা ব্যক্তিকে বলা হতো ঈগল। পাইলট রাজধানীর বিভিন্ন পথঘাট চেনাসহ মোটরসাইকেল চালনায় দক্ষ হওয়ায় ছিনতাই শেষে মুহূর্তেই হারিয়ে যেতে পারতেন। ঈগল মোটরসাইকেলের পেছনে বসে থেকে ছোঁ মেরে টার্গেটে ব্যাগ ছিনিয়ে নিতেন। তাদের কাছে কোনো ধরনের অস্ত্র থাকতো না। যার কারণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে তাদের পরীক্ষা করা হলেও ছেড়ে দিতে হতো।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আশরাফ ছাড়া বাকি তিনজনই বিভিন্ন সময় গাড়ির চালক হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। তারা প্রত্যেকেই নিয়মিত ছিনতাই করতেন। এখন পর্যন্ত তারা ছোট-বড় শতাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad