Ad

তনু হত্যার অর্ধযুগেও মেলেনি বিচার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
H1PGJvTDy76Mj0gW9Kl0OCA7EQrczD0NRcZ0kCkP
Durbin News

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার অর্ধযুগ পেরিয়ে গেলেও মামলার তদন্তের কোন অগ্রগতি হয়নি। বিচার না পাওয়ায় হতাশ তনুর পরিবার। রোববার (২০ মার্চ) তনু হত্যার ছয় বছর কেটে গেল।

মেয়ের মৃত্যুবার্ষিকীতে তনুর মা আনোয়ারা বেগম জানালেন, তিনি হত্যাকাণ্ডের বিচারের আশা ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, তনুর মৃত্যুবার্ষিকী এলেই সাংবাদিকরা খোঁজ-খবর নেন, আর কেউ খবর নেয় না। ডিএনএ রিপোর্ট আসতে ছয় বছর লাগার কথা না। আমরা বিচারের আশা করে দীর্ঘ দিন অপেক্ষা করেছি। এখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহর বিচার বড় বিচার।

তনুর মা বলেন, পিবিআইয়ে মামলা যাওয়ার পর আশা করেছিলাম, ন্যায়বিচার পাব। কিন্তু বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া আর কোনো আশার কথা শুনিনি এখনও। মামলার আর কোনো অগ্রগতিও নেই। কত দিন মেয়ের হত্যার বিচারের জন্য চোখের পানি ফেলতে হবে, জানি না। মেয়ের বিচারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেকবার বিচার চেয়ে মিডিয়ার মাধ্যমে আবেদন জানিয়েছিলাম। জানি না, বিচার দেখে যেতে পারব কিনা।

কাঁদতে কাঁদতে আনোয়ারা আরও বলেন, রাত গভীর হলেই মনে হয়, আমার তনু যেন ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে- মা, আমি এসেছি; দরজা খোলো। কিন্তু পরে বুঝতে পারি- না, আমার তনু আর ফিরে আসবে না।

মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেন বলেন, শুরুতে দেশজুড়ে আন্দোলনের সময় ভেবেছি দ্রুত বিচার পাব। কিন্তু ছয় বছরেও আমাদের আশা পূরণ হয়নি। আমরা গরিব মানুষ, তাই কোনো বিচার পাচ্ছি না। আজ তনুর জন্য স্থানীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছু এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করেছি।

গণজাগরণ মঞ্চের কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হান জানান, তনু হত্যাকারীদের বিচারের আশায় আমরা রাজপথে টানা আন্দোলন করেছি। কিন্তু আমরা কোনো বিচার পাইনি। একটি আলোচিত হত্যার শেষ পরিণতি এমন হবে ভাবতেই অবাক লাগে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি এস এম রুবেল জানান, তনুর আত্মার শান্তি কামনা করে আমরা কলেজ থিয়েটারে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। তবে মামলার তদন্ত আর বিচার নিয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না।

তনু হত্যা মামলাটি বতর্মানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। সর্বশেষ অগ্রগতি নিয়ে পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, সিআইডির পর আমরা দায়িত্ব পাওয়ার পর বেশি দূর এগুতে পরিনি। তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ, ডিবি ও সিআইডির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ছয় বছরেও তনুর মৃত্যুর রহস্যের জট খোলেনি। সব মিলিয়ে ছয়বার বদলেছে তদন্ত কর্মকর্তা।

তনুর মরদেহ উদ্ধারের পর আদালতের নির্দেশে একই বছরের ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। একই বছরের গত ৪ এপ্রিল তনুর প্রথম ও ১২ জুন দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু কোথাও তার মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেননি কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ডাক্তাররা।

এর আগে মামলাটি থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করে। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে কুমিল্লা সিআইডি থেকে মামলার ডকেট পিবিআই ঢাকায় হস্তান্তর করা হয়। এরপর তিন দফায় ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে আসেন তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মজিবুর রহমান। ক্যান্টনমেন্ট বোর্ডে তনুর বাবা ইয়ার হোসেন কর্মরত। তখন তদন্ত দল তার সঙ্গে কথা বলার পর সেনানিবাসের ভেতর ঘটনাস্থল পরিদর্শন করে।

তনুর মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, এরই মধ্যে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শনসহ তনুর পরিবার ও স্কুলের শিক্ষকসহ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে; মামলার নথি পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঢাকা সিআইডি অফিসে তনুর ডিএনএ রিপোর্ট চেয়ে রিকোয়েস্ট লেটার দেওয়া হয়েছে। এখনও ডিএনএ রিপোর্ট হাতে আসেনি। ডিএনএ রিপোর্ট পেলে তদন্তে হয়তো আরও অগ্রগতি হতে পারে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad