

নিজস্ব প্রতিবেদক:চীন থেকে পণ্য আনার কথা বলে অনলাইনে প্রচারণা চালাতেন তিনি। বিশ্বাস স্থাপন করতে চীনা ভিসা ও পাসপোর্টও দেখাতেন ক্রেতাদের। পণ্য দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে করতেন টাকা আদায়। এরপরে গা ঢাকা দিতেন। অনলাইনে এমন প্রতারণা করে শেষ রক্ষা হয়নি তার। ভুক্তভোগীদের অনেক অভিযোগ পেয়ে এস এম তানভিরুল আলমকে (২৫) গতকাল শনিবার রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গত ১৭ জানুয়ারি একটি ফেসবুক গ্রুপে শীতের পণ্যের চাহিদা জানিয়ে পোস্ট করেন এক ভুক্তভোগী। ওই পোস্টে তানভিরুল আলম কমেন্ট করে ইনবক্সে পণ্যে সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেন। ক্রেতার সঙ্গে আলোচনা করে পণ্যের পরিমাণসহ দাম নির্ধারণ করা হয় ২০ হাজার টাকা। বিশ্বাস স্থাপনের জন্য তিনি ভুক্তভোগীকে নিজের পাসপোর্ট, চীনের ভিসা ও পরিচয়পত্র মেসেঞ্জারে পাঠান। এরপর দামের অর্ধেক ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয় তানভিরুলকে।
গত ২ ফেব্রুয়ারি পণ্যের জন্য যোগাযোগ করা হলে তানভিরুলের মুঠোফোনের নম্বরটি বন্ধ পান ভুক্তভোগী ব্যক্তি। পরে নগরের পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ করেন তিনি; পাশাপাশি র্যাবকেও লিখিত অভিযোগ দেন। র্যাব ছায়াতদন্ত করে গোপন তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গ্রেপ্তার তানভিরুলের ফেসবুক-কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি করোনা মহামারিকে কাজে লাগিয়ে ‘বিদেশি পণ্য সরবরাহের ব্যবসা’ গড়ে তোলেন। এ কাজে লোভনীয় মূল্যে অসংখ্য পণ্যের অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছেন। কিন্তু পরে গ্রাহকদের তা সরবরাহ করেননি।
এ ছাড়া তানভিরের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য পাঠানোরও অভিযোগ রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। বলেন, প্রায়ই আসল পণ্য না দিয়ে আলু, পটল, পেঁয়াজ বা সাবানের মতো পণ্য পাঠিয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তানভির। আর বিকাশে টাকা গ্রহণের জন্য নিজের নম্বর ব্যবহার না করে পরিচিত নিরক্ষর ও নিম্ন আয়ের লোকদের নম্বর তাঁদের অজান্তে ব্যবহার করতেন তিনি। কেউ টাকা পাঠালে বিকাশ অ্যাকাউন্টধারীকে বলতেন, তাঁর চিকিৎসার জন্য শুভাকাঙ্ক্ষীরা টাকা পাঠিয়েছেন।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।