Ad

ডিআইজি পদে হতে যাচ্ছে সবচেয়ে বড় পদোন্নতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
m5Gohb8FYPVmx9vM7Zkjnjd4OSRUa2TqY8cInIxF
Durbin News

ইতিহাসের সবচেয়ে বড় পদোন্নতি হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) পদে। ধারণা করা হচ্ছে এর সংখ্যা হতে পারে প্রায় ৩৫ জন।

সূত্র বলছে, পদোন্নতির এই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে কখনও এই পদে একসঙ্গে এত ব্যক্তির পদোন্নতি হয়নি। ২০২০ সালে ডিআইজি পদে পদোন্নতি পায় ১১ জন, ২০১৯ সালে ৮ জন, ২০১৮ সালে ১৭ জন ও ২০১৭ সালে পদোন্নতি পায় ১৫ জন।

বিভিন্ন সূত্র বলছে, পদোন্নতির যোগ্য এমন বিবেচনায় পুলিশ সদর দপ্তর থেকে প্রায় ১৫০ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারপর তা পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিগগিরই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তালিকাটির অনুমোদন নেওয়া হবে। এরপরই জারি হবে প্রজ্ঞাপন।

বিশেষ সূত্র বলছে, পদোন্নতির তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে বিসিএস ক্যাডারের ১২তম ব্যাচ থেকে ১ জন, ১৫তম ব্যাচ থেকে ২ জন, ১৭তম ব্যাচ থেকে ২ জন, ১৮তম ব্যাচ থেকে ১২ জন এবং ২০তম ব্যাচ থেকে ১৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা বেশি এমন ব্যক্তিরা হলেন- হাসিব আজিজ, খোন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমেদ, মাসুদ উল হাসান, মাহবুবর রহমান, আজিজুর রহমান, মোরশেদ আলম, আবদুল মালেক, জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, রেজাউল করিম, গাজী মো. মোজাম্মেল হক, মোহাম্মদ নজরুল হোসেন, ইকবাল হোসেন, কামরুল আহসান, মোহাম্মদ শাহজাহান, কামরুল আমীন, প্রলয় চিসিম, আবুল বাশার তালুকদার, মাসুদ করিম, এসএম আইনুল বারী, ইমাম হোসেন, শফিকুল ইসলাম, খোন্দকার নাজমুল হাসান, জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ আশফাকুল আলম, হাসান মো. শওকত আলী, হাবিবুর রহমান খান, সুজায়েত ইসলাম, এজাজ আহমেদ, মো. মোজাম্মেল হক, রফিকুল হাসান গণি, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, রেজাউল হক, মনির হোসেন, একেএম নাহিদুল ইসলাম, মনিরুজ্জামান, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, পরিতোষ পাল, সরদার রফিকুল ইসলাম, মজিদ আলী, ইকবাল হোসেন, জয়দেব কুমার ভদ্র, আবু হেনা খন্দকার অহিদুল করিম, কাজী জিয়া উদ্দিন, গোলাম রউফ খান, শফিকুল ইসলাম, শামীমা ইয়াসমিন, আসাদুজ্জামান, মাহবুব আলম, শেখ মো. রেজাউল হায়দার, রখফার সুলতানা খানম, মোয়াজ্জেম হোসেন, জিললুর রহমান, শামীমা বেগম, সালমা বেগম প্রমুখ।

পদোন্নতি পাওয়ার সম্ভাবনা কম তাদের মধ্যে আছেন-মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ ফজলুর রহমান, আনছার উদ্দিন খান পাঠান, রফিকুল ইসলাম, আওরঙ্গজেব মাহবুব, মতিউর রহমান শেখ, মোহাম্মদ আবদুর রহিম, শেখ ওমর ফারুক, মাহবুব হাকিম, আলমগীর আলম, সরদার তমিজ উদ্দিন আহমেদ, গোলাম রসুল, ফিরোজ আল মুজাহিদ খান, দেলোয়ার হোসেন মিঞা, মোখলেছুর রহমান, শাহ আলম, মাসুদ মিয়া, মাহবুব আলম, শহীদুল্লাহ চৌধুরী, মীর্জা আব্দুল্লাহ হেল বাকী, একেএম আওলাদ হোসেন, আকরাম হোসেন, আলী আকবর খান, গাজী জসিম উদ্দিন, আবু নাছের মোহাম্মদ খালেদ, সাখাওয়াত হোসেন, মোস্তফা কামাল, ছিবগাত উল্লাহ, শোয়েব আহাম্মদ, মো. শাহরিয়ার, আবদুল্লাহ আল মামুন, জিএম আজিজুর রহমান, ব্যারিস্টার জিল্লুর রহমান, শেখ মো. মিজানুর হমান, শাহ আবু সালেহ মো. গোলাম মাহমুদ, মো. সরওয়ার, সরদার নুরুল আমিন, মোরশেদ আলম, আব্দুল মালেক, ফজলুর করিম, বিএম হারুন অর রশীদ, ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, মাসুদ উল হাসান, আহসান হাবিব পলাশ, মোহাম্মদ আবুল কাদের, আশরাফুর রহমান, আলমগীর রহমান, জমশেদ আলী, মুশফেকুর রহমান, মুনির হোসেন, একরামুল হাবীব, ড. নাজমুল করিম খান, শাহারিয়ার রহমান, মোহাম্মদ মুসলিম, তানভীর হায়দার চৌধুরী, সায়েদুর রহমান, মাহমুদুর রহমান, মীজুনুর রহমান, এসএম ফজলুর রহমান, মনিরুজ্জামান, হারুন উর রশিদ হাযারী, মঞ্জুর মোর্শেদ আলম মোফাজ্জল হোসেন, আতাউল কিবরিয়া, ইসরাইল হাওলাদার, সাজ্জাদুর রহমান বসুনিয়া, মোহাম্মদ আবু সুফিয়ান, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম মল্লিক, সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, আবুল খায়ের, মাসুম বিল্লাহ তালুকদার এবং এসএন নজরুল ইসলাম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad