আইন আদালত


গুলশানের ফ্ল্যাটটি ছিল অপরাধীদের সেফ হাউজ!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার

গুলশানের ফ্ল্যাটটি ছিল অপরাধীদের সেফ হাউজ!

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গুলশান-১ নম্বরের ফিরোজা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ২৩ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়। 


র‌্যাব জানিয়েছে, এই ফ্ল্যাটটি বোতল চৌধুরীর না, এটা অন্য আরেক ব্যক্তির নামে নেয়া। তবে গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন পলাতক এই আসামি। ফ্ল্যাটের মালিক বোতল চৌধুরীর মত অভিজাত অপরাধীদের ফ্ল্যাটটি ভাড়া দিতেন। সেটি অপরাধীদের আত্মগোপনের জন্য ব্যবহার হত। 


প্রচুর টাকা ভাড়ার বিনিময়ে ফ্ল্যাটের মালিক অপরাধীদের সেখানে আত্মগোপনে থাকার এবং নানা ধরণের অনৈতিক কাজ করার সুযোগ করে দিতেন। ফ্ল্যাটটিতে মদের মিনি বারও গড়ে তোলা হয়েছিল। সেখানে নানা ধরনের দেশি-বিদেশি মদের সংগ্রহ করে রাখা হত। ফ্ল্যাটটি যিনি অপরাধীদের কাছে ভাড়া দিতেন, তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা


তদন্ত সংশ্লিষ্টরা জানান, সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বোতল চৌধুরী দীর্ঘ ২৪ বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন প্রকাশ্য। তিনি নিয়মিত রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার হিসেবে বিমানবন্দরের ভেতরে যাতায়াত করতেন। তার কাছে ছিল বিমানবন্দরের প্রবেশের ডিউটি পাসও, যেটি সংগ্রহ করার বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তদন্ত করা হয়। তারপরও কীভাবে এই অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। 


তবে সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রী-এমপি-ভিআইপিদের সান্নিধ্যে থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, এমপি সাবের হোসেন চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ অনেক ভিআইপিদের সঙ্গে ছবি রয়েছে বোতল চৌধুরীর। তার বাংলাদেশ ও কানাডার আলাদা দুটি পাসপোর্ট রয়েছে। 


র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তার বাসা মিরপুর ডিওএইচএসে। তার পরিবার এখানে থাকেন না। ওয়ারেন্ট জারি হওয়ার পর তিনি ৩০ মার্চ গুলশানের এই ফ্ল্যাটে আত্মগোপন করেন। তার বাসা থেকে ২৩ বোতল মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সাথে আরও দুজন নারীকে আটক করা হয়েছে। দুই নারীর পরিচয় ও কী উদ্দেশে এ বাসায় ছিলেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।


১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। এ হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।


এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ। আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।





জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।