Ad

আন্ডারওয়ার্ল্ডে বোতল চৌধুরীর কানেকশন যেভাবে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
botol chowdhury gulshan durbin 2
Durbin News

বনানীর ক্লাব ট্রামসে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিভিন্ন ইস্যুতে বাক-বিতন্ডা হয়। তাই উচিত শিক্ষা দিতে সোহেলকে হত্যার পরিকল্পনা করেন আন্ডারওয়ার্ল্ডের এই ডন।

বুধবার দুপুরের রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সোহেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ২৪ বছর ধরে পলাতক থাকা আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মূলত সোহেল চৌধুরীকে উচিত শিক্ষা দিতেই তাকে হত্যার পরিকল্পনা করেন আজিজ মোহাম্মদ ভাই। আর এই পরিকল্পনায় তার সাথে ছিলেন আশিষ রায় চৌধুরীও।

সংবাদ সম্মেলনে আশিষ রায় চৌধুরী যেভাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সান্নিধ্যে যান এবং আন্ডারওয়ার্ল্ডে যেভাবে তার যোগাযোগ স্থাপন হয় সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে র্যাব।

যেভাবে আন্ডারওয়ার্ল্ডে গড়ে উঠে বোতল চৌধুরীর যোগসূত্র:

র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিষ জানায়, ১৯৯৬ সালে বনানীর আবেদীন টাওয়ারে আশিষ রায় চৌধুরী এবং আসাদুল ইসলাম ওরফে বান্টি ইসলামের যৌথ মালিকানায় ট্রাম্পস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার পুঁজির নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এতে ২৫ লাখ টাকা করে লগ্নি করেন আশিষ ও বান্টি। প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাবে বিভিন্ন বয়সের মানুষ সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত অসামাজিক কার্যকলাপের জন্য আসত। পর্যায়ক্রমে এই ক্লাবটি সকল আন্ডারওয়ার্ল্ড ডন এবং গ্যাং লিডারদের একটি বিশেষ আখড়ায় পরিণত হয় এবং এখানে সবচেয়ে বেশি যাতায়াত ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের।

আজিজ মোহাম্মদ ভাই মূলত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের চক্রগুলোর সাথে বিভিন্ন ধরণের মিটিং বা তাদের পরিচালনা করার জন্য সেই ক্লাবে নিয়মিত যাতায়াত করত এবং সেই ক্লাবকে ব্যবহার করত। সেই সুবাদে ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম এবং আশিষ রায় চৌধুরীর সাথে তার সখ্যতা তৈরি হয়। আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজিকে বান্টি ইসলাম বিয়ে করার সুবাদে তাদের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক ছিল।

এদিকে বান্টি এবং আশিষ যুবক বয়স থেকে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে তাদের এই বন্ধুত্ব ব্যবসায়িক অংশিদারিত্বে রূপ নেয় আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও আশিষ রায় চৌধুরী একসাথে ট্রাম্পস ক্লাবে ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও অপরাধ জগতের ব্যক্তিদের মাধ্যমে নানা অপরাধ কার্যক্রম পরিচালনা করত।

ক্লাবের ঠিক পাশেই ছিল ওই সময়কার বনানীর সবচেয়ে বড় মসজিদ বা বনানীর জামে মসজিদ। যেহেতু এই ট্রাম্পস ক্লাবে সন্ধ্যা থেকে শুরু করে সারারাত বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকাণ্ড চলতো, চিত্রনায়ক সোহেল চৌধুরী বনানী মসজিদ কমিটিকে সঙ্গে নিয়ে বারবার ট্রাম্পস ক্লাবের এ ধরণের অশ্লীলতা বন্ধের চেষ্টা করে ব্যর্থ হন। তবে তারা প্রতিবাদ জানানোয় বান্টি ইসলাম এবং আশিষ রায় চৌধুরীর ব্যবসায়িক স্বার্থে মারাত্মকভাবে আঘাত লাগে। অপরদিকে আজিজ মোহাম্মদ ভাই যেহেতু আন্ডারওয়ার্ল্ড কানেক্টিভিটি মেইনটেইন করার জন্য ঢাকায় ট্রাম্পস ক্লাবকে একটা সেইফ হাউজ হিসেবে বেছে নিয়েছিল তার সেই স্বার্থেও আঘাত লাগে। এমন পরিস্থিতিতে ১৯৯৮ সালের ২৪ জুলাই আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে নায়ক সোহেলের সরাসরি তর্ক এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আজিজ মোহাম্মদ ভাই এতে সোহেল চৌধুরীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিশোধ নেওয়ার জন্য বান্টি ইসলাম ও আশিষ রায় চৌধুরীকে নিয়ে তিনি পরিকল্পনা করতে থাকেন।

ট্রাম্পস ক্লাবে তৎকালীন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নিয়মিত যাতায়াত ছিল। তখন বান্টি ইসলাম, আশিষ রায় চৌধুরী ও আজিজ মোহাম্মদ ভাই আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিয়ে সোহেল চৌধুরীকে হত্যার প্রস্তাব দেয়। তৎকালীন মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই এবং বান্টি-আশিষের অনুরোধে ইমন তাদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে সোহেল চৌধুরীকে হত্যা করে ইমন।

সোহেল হত্যা মামলার আসামিদের অবস্থান জানিয়ে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, এ হত্যাকাণ্ডের পলাতক আসামি আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে আমেরিকায় আছেন। আরেক আসামি বান্টি ইসলাম কানাডায় রয়েছেন। শীর্ষ সন্ত্রাসী ইমন ও ফারুক চৌধুরী জেলে রয়েছেন। এ মামলায় আরও দুজন পলাতক আছেন।

২৪ বছর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন আশিষ:

এর আগে মঙ্গলবার রাতে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীক গ্রেফতার করে র্যাব। গুলশান-১ নম্বরের ফিরোজা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ২৩ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।

র্যাব জানিয়েছে, এই ফ্ল্যাটটি বোতল চৌধুরীর না, এটা অন্য আরেক ব্যক্তির নামে নেয়া। তবে গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন পলাতক এই আসামি। ফ্ল্যাটের মালিক বোতল চৌধুরীর মত অভিজাত অপরাধীদের ফ্ল্যাটটি ভাড়া দিতেন। সেটি অপরাধীদের আত্মগোপনের জন্য ব্যবহার হত।

প্রচুর টাকা ভাড়ার বিনিময়ে ফ্ল্যাটের মালিক অপরাধীদের সেখানে আত্মগোপনে থাকার এবং নানা ধরণের অনৈতিক কাজ করার সুযোগ করে দিতেন। ফ্ল্যাটটিতে মদের মিনি বারও গড়ে তোলা হয়েছিল। সেখানে নানা ধরনের দেশি-বিদেশি মদের সংগ্রহ করে রাখা হত। ফ্ল্যাটটি যিনি অপরাধীদের কাছে ভাড়া দিতেন, তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বোতল চৌধুরী দীর্ঘ ২৪ বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন প্রকাশ্য। তিনি নিয়মিত রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার হিসেবে বিমানবন্দরের ভেতরে যাতায়াত করতেন। তার কাছে ছিল বিমানবন্দরের প্রবেশের ডিউটি পাসও, যেটি সংগ্রহ করার বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তদন্ত করা হয়। তারপরও কীভাবে এই অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

তবে সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রী-এমপি-ভিআইপিদের সান্নিধ্যে থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, এমপি সাবের হোসেন চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ অনেক ভিআইপিদের সঙ্গে ছবি রয়েছে বোতল চৌধুরীর। তার বাংলাদেশ ও কানাডার আলাদা দুটি পাসপোর্ট রয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad