Ad

কতোটা বিলাসবহুল জীবন ছিলো রানী ২য় এলিজাবেথের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_07T07_49_43_323Z
Durbin News

দীর্ঘ সত্তর বছর ধরে ক্ষমতায় ছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আভিজাত্যের পাশাপাশি তার জীবন যাপন পদ্ধতি ও ছিলো অত্যন্ত বিলাসবহুল।বাড়ি গাড়ি থেকে শুরু করে কোটি কোটি ডলারের মুকুট মাথায় নিয়ে রূপকথার রাণীদের মতোই জীবন যাপন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। তিনি বসবাস করতেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রাজপ্রাসাদে। তার ভ্রমনের জন্য ছিলো প্রাইভেট ট্রেন থেকে শুরু করে জাহাজ এবং রাজকীয় বিমান বহর। এছাড়া তার পছন্দমতো খাবার তৈরি করে দিতো প্রশিক্ষিত রাজকীয় বাবুর্চি। রাণী এলিজাবেথের জীবন এতটাই বিলাসবহুল ছিলো যে পায়ে ফোসকা পড়তে পারে ভেবে পরীক্ষা করা ছাড়া কখনো নতুন জুতা পরতেন না তিনি। বরং যেকোন জুতা রানীকে দেয়ার আগে পরীক্ষা করে দেখা হতো একজন কর্মচারীর মাধ্যমে। তারপর জুতাটি আরামদায়ক হলে তবেই রানী ব্যবহার করতেন সেটি। শুধু জুতার পিছনেই প্রতিবছর অনেক টাকা খরচ হতো তার। দীর্ঘ সত্তর বছরের জীবনে প্রায় প্রতিদিন বিকালে বাগানে ঘুরতে যাওয়ার অভ্যাস ছিলো রানীর। এ সময় প্রতিদিন একটি করে নতুন জুতা পরতে দেয়া হতো তাকে। সদ্য প্রয়াত ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসভবন ছিলো যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেস। পুরো বিশ্বের অন্যতম দামি এবং বিলাসবহুল রাজপ্রাসাদ এটি। প্যালেসের মধ্যে সর্ব মোট রুম সংখ্যা ৭৭৫ টি। এর মাঝে ৫২ টি বেডরুম রাজপরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত। এছাড়া প্রাসাদের ভেতর রয়েছে ‘বাকিংহাম প্যালেস গার্ডেন’ যা লন্ডন শহরের সবচেয়ে বড় ব্যক্তিগত বাগান।এই বাগানের মধ্যে খুব সুন্দর একটি লেক রয়েছে, যেটি ছিলো রানী এলিজাবেথের খুব পছন্দের। বিভিন্ন সময়ে অতিথিদের নিয়ে তিনি রাজকীয় পার্টি আয়োজন করতেন সেখানে।বাকিংহাম প্যালেস ছাড়াও রাণীর ছুটি কাটানোর জন্য বরাদ্দ ছিলো বেশ কয়েকটি রাজপ্রাসাদ। এরমাঝে উইন্ডসর ক্যাসল প্রাসাদটি ছিলো তার সবচেয়ে প্রিয়।প্রায় চার লাখ চুরাশি হাজার বর্গ মিটার জায়গা নিয়ে গড়ে উঠা রাজপ্রাসাদে রয়েছে সর্বমোট এক হাজার কক্ষ। এটির অভ্যন্তর সাজানো অত্যন্ত বিলাসবহুল ভাবে। বিভিন্ন কক্ষের দেয়ালে শোভা পেয়েছে ইতিহাসের বিখ্যাত শিল্পীদের আঁকা দুর্লভ চিত্রকর্ম। বছরের বিভিন্ন সময় এখানে এসে অবস্থান করতেন ব্রিটেনের রানী। বিশেষ করে ইস্টার উদযাপন করার জন্য উইন্ডসর ক্যাসল ছিলো রানীর সবচেয়ে পছন্দের জায়গা। এসব প্রাসাদে বেড়াতে যাওয়ার জন্য ছিলো অত্যন্ত বিলাসবহুল ব্যবস্থা। দেশের মধ্যে স্বল্প দূরত্বে ভ্রমনের জন্য রানীর ছিলো রাজকীয় হেলিকপটার বহর।। এছাড়া দেশের বাইরে যাওয়ার জন্য তিনি ব্যবহার করতেন ' রয়েল এয়ার ফোর্সের' চার্টার্ড বিমান। অপরদিকে স্থল ভাগে ভ্রমনের জন্য রাজকীয় একটি ট্রেন নিয়োজিত ছিলো রানীর জন্য। দীর্ঘ সত্তর বছরের রাজকীয় জীবনে পৃথিবীর অন্যতম ধনী শাসক ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের সম্পত্তির মূল্য প্রায় ৮৮ বিলিয়ন ডলারের বেশি। রাজপরিবারের অভিভাবক হিসাবে বিশাল এই সম্পত্তি ছিলো রানীর অধিনে। এসব ছাড়াও তার একান্ত ব্যক্তিগত সম্পদের মূল্য ছিলো প্রায় ৪৭০ মিলিয়ন ডলারের বেশি। অপরদিকে ব্রিটেনের বেশ কিছু অদ্ভুত জিনিসও ছিলো রানীর সম্পত্তির তালিকায়। জীবিত অবস্থায় টেমস নদীতে থাকা সকল রাজহাঁসের মালিক ছিলেন তিনি। এছাড়া ব্রিটেনের সমুদ্র সীমায় থাকা সকল তিমি এবং ডলফিনের একমাত্র মালিক ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বের অন্যতম পরাক্রমশালী সম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে বেশ কিছু সুবিধা পেতেন তিনি। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসাবে কোন পাসপোর্ট প্রয়োজন হতো না তার। পাসপোর্ট ছাড়াই যেকোন দেশে যখন ইচ্ছা ভ্রমন করতে পারতেন রানী এলিজাবেথ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad