

ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে সুগারের মাত্রা দীর্ঘসময় বেশি থাকলে হৃদরোগ, কিডনি জটিলতা, স্নায়ু ক্ষতি ও চোখের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা সাধারণত অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। তবে খাদ্যাভ্যাসের বাইরে আরও কিছু কারণ রয়েছে, যেগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত মানসিক চাপ শরীরে হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। অনেক ক্ষেত্রে মানসিক চাপের কারণে ক্ষুধা বেড়ে যায় এবং মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়। তাই সুগার নিয়ন্ত্রণে রাখতে মানসিক চাপ কমানো গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের শর্করা ব্যবহারের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে।
অনিদ্রা বা ঘুমের সমস্যার কারণ দ্রুত শনাক্ত করে সমাধানের চেষ্টা করা প্রয়োজন। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।
অনেকে মনে করেন, সাধারণ চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টি ব্যবহার করলে সুগার নিয়ন্ত্রণে থাকে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু কৃত্রিম মিষ্টি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই এসব উপাদান ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।
চিনি বা কৃত্রিম মিষ্টি মিশিয়ে তৈরি কফি রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্যাফেইন ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই অতিরিক্ত কফি পান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া কোমল পানীয়সহ অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয়ও সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত।
শরীরে পানির ঘাটতি হলে নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াও একটি। পর্যাপ্ত পানি পান না করলে শরীরে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করা উচিত।
সূত্র: হেলদিবিল্ডার্স
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।