Ad

ভবিষ্যতে যেসব খাবার খেয়ে বেচে থাকবে মানুষ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ভবিষ্যতের খাদ্য সংকটে কি ধরনের খাবার আমাদের উপকারে আসতে পারে তা নিয়ে গবেষণা করেছেন লন্ডনের রয়েল বোটানিক গার্ডেন্সের বিশেষজ্ঞরা। তাদের মতে, সারা বিশ্ব জুড়েই বিভিন্ন খাবার উপযোগী উদ্ভিদ প্রজাতি রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সেগুলি আহার করে। কোন খাদ্য সংকটে এই উদ্ভিদ গুলো ভালো ভূমিকা পালন করতে পারে। এরকমই একটি উদ্ভিদ প্রজাতি হলো 'পান্ডানাস টেক্টরিয়াস।' অনেকটা আনারসের মত দেখতে এই গাছের ফল। গাছ গুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ফিলিপাইন উপকূলীয় অঞ্চল পর্যন্ত জন্মে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই গাছের ফল মিষ্টি জাতীয় খাবারের সাথে ব্যাবহার করা হয়। কাচা বা পাকা অবস্থায় রান্না করে খাওয়া যায় এটি। একে ভবিষ্যতের জন্য উপযুক্ত একটি খাবার হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ এই গাছ জলবায়ু পরিবর্তনের সাথে বেশ ভালো খাপ খাওয়াতে পারে। তাছাড়া তীব্র খরা কিংবা প্রবল বাতাসের চ্যালেঞ্জ সামলে নিজেকে টিকিয়ে রাখতে পারে পান্ডানাস। এছাড়াও এটি বেশ সুস্বাদু এবং প্রচুর পুষ্টি গুণ সমৃদ্ধ। যেসব অঞ্চলে এই উদ্ভিদ প্রজাতিটির ফলন ভালো হয়, সেসব জায়গায় এর চাষাবাদ বাড়ানো উচিত বলে মনে করেন গবেষকরা। কারণ সংকটের সময় সহজেই সুস্বাদু একটি খাবার হাতের কাছে পাওয়া অনেক সময় বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পান্ডানাস ছাড়াও মটরশুঁটি কিংবা শস্যদানাকে ভবিষ্যৎ খাদ্য হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। এটি যেমন সস্তা, তেমনি রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন এবং ভিটামিন। সারা বিশ্বে ২০ হাজার প্রজাতির মটরজাতীয় উদ্ভিদ আছে। কিন্তু এগুলোর মাত্র কয়েকটি প্রজাতি আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি।বিজ্ঞানীরা মনে করেন, এখনো গভীর অরণ্যে খুজলে শত শত অজানা প্রজাতির শস্য দানা পাওয়া যাবে। আরেকটি উন্নত জাতের শস্য হলো ' সিরিয়াল।' বিশ্বে এর প্রায় দশ হাজার প্রজাতি রয়েছে। এটি ঘাস জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। নতুন খাদ্যের উৎস হিসেবে 'সিরিয়াল' এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফনিও বা ডিজিটারিয়া এক্সিলিস হলো একটি পুষ্টিকর আফ্রিকান সিরিয়াল, যা কুসকুস, পোরিজ এবং পানীয় তৈরি করতে ব্যবহৃত হয়।এটি আবহাওয়ার শুষ্ক অবস্থা মোকাবেলা করতে দারুণ কার্যকরী। তাই একে একটি সম্ভাবনাময় খাদ্য হিসেবে ভবিষ্যৎ খাদ্য তালিকায় যুক্ত করেছেন গবেষকরা।ফলস ব্যানানা বা মিথ্যে কলা সাধারণ কলার কাছাকাছি একটি প্রজাতি। কেবল ইথিওপিয়ার একটি অংশেই মানুষ এটি খেয়ে থাকেন। কলার মতো দেখতে হলেও ফলস ব্যনানা সরাসরি খাওয়ার অযোগ্য। তবে এর কাণ্ড ও শিকড় গাঁজন করা যেতে পারে, যা রুটি তৈরিতে সহায়তা করে।বিভিন্ন শস্য ও ফল থেকে গাঁজন প্রক্রিয়ায় বিয়ার ও মদ তৈরি করা হয়। গবেষণায় দেখা গেছে, কলার মতো দেখতে এই ফসলের খাদ্য হিসেবে বিপুল সম্ভাবনা রয়েছে। এরকম অনেক ফল কিংবা শস্য এখনো আবিষ্কার করা হয়নি, যা খাওয়ার উপযোগী এবং এক সময় মানুষ হয়তো সেসব খাবারই বেশি গ্রহণ করবে। বছরের পর পর নানা পদের খাবার খেয়ে এসেছি। সময়ের সঙ্গে সঙ্গে খাবারের বিবর্তনের ধারাটাও অব্যাহত রয়েছে।বিজ্ঞানীরা বলছেন ২০৫০ সালের মধ্যে হয়তো মানুষের খাদ্যাভ্যাস বদলে যাবে। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অতিরিক্ত খরার কারণে চাষাবাদ কমেছে। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে অনেক খাবার আমদানিও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে যত দিন যাবে, ততই খাদ্যসংকটে পড়বে বিশ্ব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad