জাতীয়
নেপালে বাংলাদেশ দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্যে গণহত্যা দিবস পালিত

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বুধবার (২৫ মার্চ) যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, নেপালি নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরু হয় ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনার মাধ্যমে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বার্তা পাঠ করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত গণহত্যার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত শফিকুর রহমান তার বক্তব্যে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণহত্যার ইতিহাস আগামী প্রজন্মকে শিক্ষিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি নতুন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।




