জাতীয়
মুক্তিযোদ্ধার সময় ট্রেনিংয়ের পর রাইফেল হাতে নেননি ফজলুর রহমানক: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার (বাঁয়ে) এবং অ্যাডভোকেট ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যকে ঘিরে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-কে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার তাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার যুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে বক্তব্য দেন ফজলুর রহমান। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনার সৃষ্টি হয়; হট্টগোল ও বাক-বিতণ্ডা দেখা দেয়। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এর মধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ২০২৫ সালের ১৪ অক্টোবর স্থানীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারের অংশ। তবে সংসদের সাম্প্রতিক ঘটনার পর এটি নতুন করে আলোচনায় আসে। ওই সাক্ষাৎকারে আইয়ুব বিন হায়দার দাবি করেন, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল হাতে যুদ্ধেও অংশ নেননি।
ভিডিওতে আইয়ুব বিন হায়দার বলেন, ফজলুর রহমান রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও তার অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে এবং তিনি যুদ্ধকালীন ভূমিকা নিয়ে অতিরঞ্জিত দাবি করছেন। তার ভাষ্য অনুযায়ী, ফজলুর রহমান বিএলএফ-এর সঙ্গে যুক্ত ছিলেন, তবে প্রশিক্ষণের পর আর অস্ত্র হাতে নেননি।
তিনি আরও বলেন, অষ্টগ্রাম এলাকায় মুক্তিযুদ্ধের সময় প্রকৃত কোম্পানি কমান্ডার ছিলেন মাত্র দুজন তিনি নিজে এবং ইটনার মাহবুব আলম। ফলে ফজলুর রহমানের নিজের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না বলেও মন্তব্য করেন তিনি।
আইয়ুব বিন হায়দার আরও অভিযোগ করেন, যুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাজনীতি করা ঠিক নয় এবং জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ফজলু সাহেব নির্বাচন করুক, তার অধিকার আছে। তবে এ ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।”
তিনি আরও জানান, তিনি ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়। মুক্তিযুদ্ধের সময় তার ২১ জন স্বজন পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন এবং তিনি নিজ এলাকায় কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
এদিকে, গতকাল (২৮ এপ্রিল) সংসদের ২৩তম কার্যদিবসে ফজলুর রহমানের বক্তব্য ঘিরে প্রায় ১০ মিনিট ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি একাধিকবার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
স্পিকার বলেন, “সারা জাতি দেখছে। সংসদ যদি বিধি অনুযায়ী না চলে, তাহলে এর মর্যাদা থাকবে না।” তিনি আরও বলেন, সংসদ সদস্যদের আচরণে শিশুদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে।
বক্তব্যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সমসাময়িক ঘটনার তুলনা নিয়ে আপত্তি জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা করা প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনার মতো।” তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
এ সময় তিনি বিরোধী দলকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করলে সংসদে হইচই শুরু হয়। বিশেষ করে জামায়াত প্রসঙ্গে তার মন্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানান এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” এই মন্তব্যকে কেন্দ্র করেই উত্তেজনা চরমে পৌঁছে।
পরিস্থিতি সামাল দিতে স্পিকার সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং পরে ফজলুর রহমানকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য শেষ করতে বলেন। একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকেও পরবর্তীতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে ফজলুর রহমান তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং যুদ্ধাপরাধের বিষয়ও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিষয়ে সংসদে নেওয়া কিছু সিদ্ধান্ত ইতিহাসে নেতিবাচক বার্তা দিতে পারে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জুলাই শহীদ পরিবার ও আহতদের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের জন্য চলমান মাসিক ভাতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৫ আগস্ট জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেবে সরকার
আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করবে সরকার। দিবসটি উপলক্ষে ঢাকা ও জেলা পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধা’দের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সরকারি ভবনে আলোকসজ্জা, শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিদ্যুৎ ঘাটতি নেই, সাময়িক বিভ্রাট হতে পারে: সংসদে বিদ্যুৎমন্ত্রী
দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।





