জাতীয়
ক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব সংসদে আনার আহ্বান রুমিন ফারহানার

সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা । ছবি: ভিডিও থেকে নেওয়া
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের নীতি সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
রুমিন ফারহানা আরও বলেন, ৯ ফেব্রুয়ারি একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা নির্বাচনের কয়েক দিন আগে সম্পন্ন হয়। তার দাবি অনুযায়ী, তখনকার প্রেক্ষাপটে এটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তার মতে, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল।
তিনি সংসদে দাবি করেন, চুক্তিটি ৬০ দিনের মধ্যে বাতিলের সুযোগ রয়েছে এবং এটি সংসদে আনা উচিত।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ কার্যপ্রণালি বিধির ৩০১ নম্বর বিধি উল্লেখ করে বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, এটি নতুন একটি বিষয় এবং এ ধরনের আলোচনা নোটিশ আকারে উপস্থাপন করা যেতে পারে।
পরবর্তীতে রুমিন ফারহানা আবারও সংক্ষিপ্ত সময় নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন এবং চুক্তি বাতিলের বিষয়টি পুনরায় সংসদে আনার আহ্বান জানান। তবে স্পিকার তা গ্রহণ না করে বিষয়টি নোটিশ আকারে দেওয়ার পরামর্শ দেন।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, পুড়ে নিহত ৬ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।








