জাতীয়
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য প্রাণ দিয়েছে: ফজলুর রহমান

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বক্তব্য দিচ্ছেন ফজলুর রহমান । ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে সারা বিশ্বই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করে এবং সেই সময়ে ভারতের অনেক সেনা সদস্য প্রাণ হারান। তার মতে, ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
তিনি আরও বলেন, সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছিল। এই সহায়তা না থাকলে স্বাধীনতা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারত বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর প্রবণতার সমালোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ব্যক্তিগত অনুভূতির কথাও উল্লেখ করেন।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, পুড়ে নিহত ৬ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।








