জাতীয়
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা সংসদে প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ঘোষণা দিচ্ছেন প্রধানমন্ত্রী । ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে তিনি এ কথা বলেন।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে কলিম উদ্দিন আহমেদ সংসদে জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকেরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী কলিম উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তিন দিন আগে আবহাওয়া পরিস্থিতির ভিত্তিতে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক। সংসদ অধিবেশন শুরুর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং হাওরাঞ্চলের পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকায়ও প্রবল বর্ষণে সৃষ্ট সমস্যার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, পুড়ে নিহত ৬ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।








