জাতীয়
তেমন শীর্ষ সন্ত্রাসী নেইঃ ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার
ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের উপস্থিতি এখন তেমন নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, যারা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তাদের দ্রুত দমন করা হবে।
শনিবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নিউ মার্কেট এলাকায় এক হত্যাকাণ্ডের ঘটনায় আবারও ‘শীর্ষ সন্ত্রাসী’ প্রসঙ্গ আলোচনায় আসে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে মোটরসাইকেল আরোহী মুখোশধারী দুই ব্যক্তি গুলি করে হত্যা করে খন্দকার নাঈম আহমেদ টিটনকে। পুলিশ জানিয়েছে, তিনি অতীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
২০০১ সালে প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। তার সঙ্গে মোহাম্মদপুরকেন্দ্রিক ‘হারিছ-জোসেফ’ গ্রুপের সংশ্লিষ্টতার তথ্যও রয়েছে। এ প্রেক্ষাপটে শীর্ষ সন্ত্রাসীরা আবার সক্রিয় হচ্ছে কিনা—এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের সন্ত্রাসীদের সহযোগী বা সেই পরিচয়ে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে।”
তিনি জানান, পুলিশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের ওপর নজরদারি জোরদার রয়েছে। “যারা নাম ভাঙিয়ে বা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তাদের আগেই আমরা দমন করব,”—বলেন তিনি।
কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এ এলাকায় অপরাধ ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের পেছনে ডিবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করবে।
ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীতে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি পাবেন এবং বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
থানায় মামলা নিতে অনীহার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মামলা নেওয়া পুলিশের দায়িত্ব। কোনো থানায় সমস্যা হলে সংশ্লিষ্ট জোনাল এসি বা ক্রাইম ডিভিশনের ডিসির কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মৌখিক অভিযোগ পেলেও তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ক্যাম্পের কার্যক্রম নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানাতে হবে। আর ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, কেউ চাইলে গোপনীয়তা রক্ষা করে তথ্য দিতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।









