জাতীয়


লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন, বুধবার

আপডেট:২৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন, বুধবার

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির প্রায় দুই থেকে তিন ফুট নিচে পাশাপাশি থাকা ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান তারা। বিস্ফোরক বস্তু সন্দেহ হলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যান এবং বিষয়টি পুলিশকে জানান।

 

খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো কতটা পুরোনো, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, সাধারণত দীর্ঘদিন মাটির নিচে থাকা মর্টার শেলে জং ধরে, কিন্তু উদ্ধার হওয়া শেলগুলোতে তেমন জং দেখা যায়নি।

তিনি আরও জানান, সেনাবাহিনী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নিরাপদ স্থানে নিয়ে মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করবে।

 


সম্পর্কিত

জাতীয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।