জাতীয়


ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইনের ঘোষণা প্রধানমন্ত্রীর


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০২ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল আরও দ্রুত ও আধুনিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে সিলেট অঞ্চলের সড়ক, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

 

অনুষ্ঠানে সুরমা নদীর তীরে একটি বন্যা প্রতিরোধী ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সুরমা নদীর পাড়ে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটি বাস্তবায়িত হলে সিলেটে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সিলেটের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে।”

 

তিনি আরও জানান, সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও সরকার কাজ করছে।

 

এর আগে সকালে সিলেট সফরের অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।