Ad

বাংলাদেশের নেত্রী হয়ে বাংলার ঐতিহ্যকে যেভাবে ধারণ করছেন শেখ হাসিনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_28T06_02_30_340Z
Durbin News

বিভিন্ন দেশের অন্য আট-দশজন প্রধানমন্ত্রীর চেয়ে কিছুটা ব্যতিক্রম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বর্তমানে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যতই দিন যাচ্ছে বাড়ছে তাঁর ব্যস্ততাও। কিন্তু সবকিছুকে পাশ কাটিয়ে আজও তিনি একেবারে ফিট।শাড়ি পরতে পছন্দ করেন প্রধানমন্ত্রী। তবে সে সব শাড়ি খুব দামি হতে হবে, তেমনটা নয়। খুব সাধারণ সুতি শাড়ি পরেন তিনি।সাধারণ পোশাক-আশাক, চলাফেরায় চিরাচরিত গাম্ভীর্যতা নেই, কিন্তু তা স্বত্বেও প্রবল ব্যক্তিত্ব ফুটে উঠে তার মধ্যে।মূলত তিনি পোশাক আর সাজসজ্জাতে পুরোদস্তুর সাধারণ বাঙালি হয়ে একাই পরিচালনা করছেন গোটা দেশ।একবার সংসদে তিনি নিজের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে বলেন, ক্ষমতায় এসে কোন ব্রান্ডের পরবেন আর কোন ব্রান্ডের গাড়ি নিয়ে চলবেন তা ভাবেননি কখনো।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের একেকদিন একেক রঙের শাড়ি পরেন। এক্ষেত্রে শুক্রবারে যদি উজ্জ্বল সোনালি বা রুপালি রং হয় তবে শনিবারে নীল রঙের শাড়ি পরেন।বলা হয় জামদানি বাংলাদেশের নিজস্ব কাপড়। তাই প্রধানমন্ত্রী তাঁর পোষাকের তালিকায় জামদানি শাড়িকেই বেশি অগ্রাধিকার দেন।অধিকাংশ সময়েই তিনি অপূর্ব সুন্দর ডিজাইন আর চোখ জুড়ানো সব জামদানি পরে বিশ্বের সামনে একে দারুণভাবে তুলে ধরেছেন।সংসদে, মন্ত্রী পরিষদের মিটিং-এ, রাষ্ট্রীয় বা অন্য অনুষ্ঠানে, রাজনৈতিক জনসভায়, বিদেশী অতিথিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে জামদানি ছাড়া অন্য শাড়ি কমই পরেন তিনি।এমনকি কিছুদিন আগে ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরেও প্রায় সবটা জুড়েই বিভিন্ন অনুষ্ঠানে জামদানি শাড়ি পরেছেন প্রধানমন্ত্রী।শুধু তাই নয়, কখনও কখনও সময়, স্থান, উপলক্ষের সাথে মিল রেখেও শাড়ি পরেন তিনি। স্বাধীনতা বা বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দেখা যায় লাল-সবুজের শাড়ি গায়ে। আবার একুশে ফেব্রুয়ারিতে পরেন সাদা-কালো আর নারী দিবসে পরেন বেগুনি জামদানি। তাতেই বোঝা যায় উনি মন থেকে জামদানিকে গ্রহণ করেছেন এবং এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন বহুগুণ।প্রধানমন্ত্রীর পরনের জামদানি শাড়িগুলো একবার দেখলে চোখ ফেরানো যায় না। বিদেশীরা পর্যন্ত চোখ ফেরাতে পারেন না। জামদানি ছাড়াও সাধারণ বাঙালি তাঁত, কাতান এবং সিল্কের শাড়িও পরেন প্রধানমন্ত্রী।শাড়িতে ফুটে ওঠে বাঙালি নারীর আসল রূপ। গোটা পৃথিবীর কাছেও বাঙালি নারীর পোশাক হিসেবে শাড়িই সুপরিচিত। বাঙালিয়ানার এই বৈশিষ্ট্যের শতভাগ পূর্ণতা দেখা যায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পোশাকেই।বাংলাদেশের নেত্রী হয়ে বাংলার ঐতিহ্যকেই ধারণ করছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'যখন যেখানে যাই, আমার নিজের দেশের যেটা আছে সেটাই ব্যবহার করি। নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্য যাতে ভালো বাজার পায় সেই চেষ্টা আমি করি।'ফ্যাশন বা যুগের চলন-বলন নিয়ে ততোটা চিন্তিত নন তিনি। এক হাতে সবসময় একটি ঘড়ি, আরেক হাতে চুড়ি থাকে তার।আবার কখনো গলায় মুক্তার মালা, কখনো কানে থাকে খুব ছোট একজোড়া দুল। এর পাশাপাশি শাড়িতে মাঝেমাঝে নৌকার আদলে তৈরি পিন ব্যবহার করেন তিনি।শাড়ির সঙ্গে মিলিয়ে থ্রিকোয়ার্টার হাতার ব্লাউজ আর মাথায় সবসময় থাকে একটা ঘোমটা। সব মিলিয়ে মূলত হাস্যোজ্জ্বল ও পরিপাটি একজন মানুষ তিনি।প্রধানমন্ত্রী হওয়ায় খুব একটা অবসর না পেলেও সেখান থেকেও কিছুটা সময় বের করে নেন শেখ হাসিনা। রান্না করতে ভীষণ ভালোবাসেন তিনি।এছাড়া বই পড়াও তার পছন্দের। এই অভ্যাস পেয়েছেন মা-বাবার কাছ থেকেই।মূলত সাদামাটা পোশাক, অনাড়ম্বর জীবনযাপন আর সাবলীল প্রকাশ ভঙ্গি, সব মিলিয়ে ব্যক্তিত্বে সবার আইডল তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad