রাজনীতি
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাইয়ে জন্ম নেওয়া মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেন।
তিনি ১৯৭০ সালে প্রথম রাজনৈতিকভাবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বলে জানা যায়। পাশাপাশি তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও যুক্ত ছিলেন। কক্সবাজারে পারিবারিক হোটেল সম্প্রসারণের পাশাপাশি ‘পেনিনসুলা চিটাগাং’ নামের একটি হোটেলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার জানাজা ও দাফন সংক্রান্ত সময়সূচি পরে জানানো হবে বলে পরিবার জানিয়েছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।
কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র বা নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় নতুন করে বক্তব্য দিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে প্রেস কনফারেন্স ডেকেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

হামলা ও ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঝিনাইদহে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার পর এ বিষয়ে মুখ খুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার বর্ণনা তুলে ধরেন।






