রাজনীতি


খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ মার্চ ২০২২, ০১:০২ অপরাহ্ন, সোমবার

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির একটি সূত্র এ তথ্য জানায়। 


সূত্র জানায়, গুলশান বাসভবন ফিরোজায় রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুল। আর বের হন রাত ১০টার দিকে। এ সময় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। 


তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে মির্জা ফখরুল সঙ্গে ফোনে যোগাযোগ করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই দিন তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা স্মারক তুলে দেন।


২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। 


দুই বছর কারাবাসের পর করোনা মহামারি শুরু হলে (২০২০ সালের ২৫ মার্চ) পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়।



জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।

বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১–দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। চলতি মাসের শেষ দিকে ২৯ বা ৩০ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করার প্রস্তাব এসেছে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে।