

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে ‘রাকিব-নাছির’ নেতৃত্বাধীন কমিটির বিদায় হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে বাসিতকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশ।
আন্দোলন-সংগ্রাম থেকে কেন্দ্রীয় নেতৃত্ব
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় জিয়া উদ্দিন বাসিত। বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানান।
পুলিশের অভিযানের সময় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় শারীরিক সমস্যার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথা জানান তার অনুসারীরা। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেও রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজপথের পাশাপাশি রাজনৈতিক বক্তব্য উপস্থাপনেও বাসিতের সক্রিয়তা রয়েছে। বিভিন্ন টেলিভিশন টকশোতে বিএনপির রাজনৈতিক অবস্থান, দলের আদর্শ ও সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো যুক্তি দিয়ে তুলে ধরার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যেও পরিচিতি তৈরি করেছেন বলে দাবি তার অনুসারীদের।
চাকসু নির্বাচনে সাংগঠনিক সাফল্য
জিয়া উদ্দিন বাসিতের সাংগঠনিক দক্ষতার আলোচনায় সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনও সামনে আসছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগের ‘টিম-৬’-এর টিমলিডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, তার নেতৃত্বাধীন টিমের সাংগঠনিক সমন্বয়ের ফলে চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় লাভ করেন। পাশাপাশি হল সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়ী হন বলে দাবি করা হয়েছে।
নেতাকর্মীদের মতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল যখন নানা চ্যালেঞ্জের মুখে পড়ছিল, তখন চাকসু নির্বাচনে বাসিতের সাংগঠনিক ভূমিকা তার নেতৃত্বের সক্ষমতাকে সামনে নিয়ে আসে।
জবি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের একটি অংশের দাবি, অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।
তাদের মতে, এবার আন্দোলন-সংগ্রামে অবদান, ত্যাগ ও সাংগঠনিক সক্ষমতার বিবেচনায় কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ দুই পদের অন্তত একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া উচিত। এ ক্ষেত্রে বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসিতকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন সংগঠনটির অনেক নেতাকর্মী।
আলোচনায় জবি ছাত্রদলের আরও দুই নেতা
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আরও দুই নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব পান মেহেদী হাসান হিমেল। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়তার কারণে কেন্দ্রীয় কমিটিতে তার নাম আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে সদস্যসচিব শামসুল আরেফিন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর পৌর ছাত্রদলের ৭ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক বক্তব্য, সংগঠনের পক্ষে ন্যারেটিভ তৈরি এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়তার কারণে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে তার নামও আলোচনায় রয়েছে।
তবে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোতে কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কমিটি ঘোষণাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতের নাম শীর্ষ পদে অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে উঠে এসেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তা, মারধরের চেষ্টা, হুমকি এবং কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসিসিসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে ‘রাকিব-নাছির’ নেতৃত্বাধীন কমিটির বিদায় হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর শেরেবাংলা নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে চীন-মৈত্রী মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনটির সর্বস্তরে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও তাদের কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি, আগামী এক-দুই দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।